|
নিরাপত্তার ত্রুটি নিয়েই বাংলাদেশে আসছে ওয়ানপ্লাস ৭ প্রো
নতুন সময় ডেস্ক
|
|
নিরাপত্তার ত্রুটি নিয়েই বাংলাদেশে আসছে ওয়ানপ্লাস ৭ প্রো উন্মুক্ত হওয়ার পর যেসব ব্যবহারকারী এই হ্যান্ড সেট কিনেছেন তাদের মধ্যে কয়েকজন ব্যবহারকারী সমস্যায় ভুগছেন। কারণ হিসেবে জানা গেছে, নতুন এই মডেলের হ্যান্ড সেটটিতে টাচস্ক্রিনসংক্রান্ত সমস্যার দেখা মিলেছে। নিরাপত্তার ত্রুটি, একজন ইউটিউবার কয়েক মিনিটের মধ্যে ওয়ানপ্লাস ৭ প্রো এর ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হ্যাক করতে সক্ষম হয়েছে। ম্যাক্স টেক নামে ইউটিউবার জানান, ক্লাসিক পিন্ট মোডিং হ্যাকিং টেকনিক ব্যবহার করে ওয়ানপ্লাস ৭ প্রো হ্যাক করেছে। তবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ত্রুটিযুক্ত আছে মানতে নারাজ ওয়ানপ্লাস । এদিকে প্রযুক্তিবিষয়ক জনপ্রিয় 'ব্লগ অ্যান্ড্রয়েড পুলিশ'র বরাত দিয়ে আন্তর্জাতিক প্রযুক্তি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে আপনাআপনি কাজ করছে হ্যান্ড সেটটির টাচ স্ক্রিন। অর্থাৎ যখন হ্যান্ড সেটটির স্ক্রিন চালু থাকছে তখন একা একাই অ্যাপ চালু হচ্ছে বা বন্ধ হচ্ছে। নোটিফিকেশন বার আপনাআপনি নিচে বা উপরে নামছে। অ্যান্ড্রয়েড পুলিশ বলছে, ওয়ানপ্লাস কর্তৃপক্ষ এই বিষয়টি সম্পর্কে জানে এবং বিষয়টি নিয়ে তারা কাজ করছে। উল্যেখ্য: জার্মান ফেডারেল অফিস অব রেডিয়েশন প্রোটেকশন নামের একটি সংস্থা কথা বলার সময় কোন স্মার্টফোন থেকে কত পরিমাণে রেডিয়েশন নির্গত হচ্ছে সে বিষয়ে সম্প্রতি একটি তালিকা প্রকাশ করে সেখানে ক্ষতিকর ৮টি ফোনের মধ্যে ২টি ছিল ওয়ানপ্লাসের সর্বশেষ স্মার্টফোন। ফোন দুটি থেকে রেডিয়েশন নির্গত হওয়ার পরিমাণ প্রতি কিলোগ্রামে ১ দশমিক ৭৫ ওয়াট ও ১ দশমিক ৬৮ ওয়াট। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
