ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
মির্জা ফখরুল কেন শপথ নিলেন না এর জবাব জনগণ চায় : নাসিম
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 27 May, 2019, 1:43 PM

মির্জা ফখরুল কেন শপথ নিলেন না এর জবাব জনগণ চায় : নাসিম

মির্জা ফখরুল কেন শপথ নিলেন না এর জবাব জনগণ চায় : নাসিম

সাবেক স্বাস্থ্য মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, জনগণের ভোট নিয়ে সংসদে যোগ দেওয়া নিয়ে নানা টালবাহানা করার পর অবশেষে সংসদে যোগ দিয়েছে বিএনপি। তবে দলের মহাসচিব মির্জা ফখরুল কেন শপথ নিলেন না এ প্রশ্নের জবাব জনগণ চায়। আবার তার শূন্য আসনে উপনির্বাচনে প্রার্থী দিয়ে প্রমাণ করেছে তাদের নিজেদের সিদ্ধান্তের কোনো ঠিক নেই।




রোববার (২৬ মে) বিকেলে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের পাঁচগাছি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

নাসিম বলেন, যারা নিজেরা ঘন ঘন রাজনৈতিক সিদ্ধান্ত পরিবর্তন করে সেই নেতৃত্বের প্রতি জনগণের কোনো আস্থা থাকে না। একমাত্র বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাই রাজনীতিতে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে বলেই জনগণ আওয়ামী লীগের পতাকা তলে আছে, বার বার ভোট দিয়ে শেখ হাসিনাকে বিজয়ী করেছে।

এ সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে আওয়ামী লীগের এ প্রবীণ নেতা বলেন, সিরাজগঞ্জ-কাজিপুর, ধুনট-শেরপুর সড়ক আগামী অর্থ বছরের শুরুতেই চার লেনে রূপান্তরিত হবে। এটি হবে বঙ্গবন্ধু সেতু হয়ে উত্তরাঞ্চলে প্রবেশের একটি বিকল্প সড়ক।

সোনামুখী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন এবং সাদারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status