ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
শেখ হাসিনার দক্ষ নেতৃত্ব
বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক যাত্রা একইসাথে এগিয়ে যাচ্ছে: স্পিকার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 27 May, 2019, 1:14 PM

বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক যাত্রা একইসাথে এগিয়ে যাচ্ছে: স্পিকার

বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক যাত্রা একইসাথে এগিয়ে যাচ্ছে: স্পিকার

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক যাত্রা একইসাথে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল রেখে ডিজিটাল রুপান্তরে বাংলাদেশের অগ্রযাত্রা অনন্য।




সোমবার (২৭ মে) ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর এর ই-গভর্নমেন্ট লিডারশীপ সেন্টারে ‘ডেভেলপিং ডিজিটাল গভর্নমেন্ট স্ট্রাটেজিস: অ্যান ওরিয়েন্টেশন প্রোগ্রাম অন ই-গভার্নেন্স’ শীর্ষক কর্মশালা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু মাত্র সাড়ে তিন বছরে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তোলেন। বঙ্গবন্ধুর ভিশন বাস্তবায়িত হলে বাংলাদেশ অনেক আগেই স্মার্ট রাষ্ট্রে পরিণত হতো।

ড. শিরীন শারমিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার তনয় ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের সাম্প্রতিক ডিজিটাল রুপান্তরের রুপকার। বাংলাদেশ ডিজিটাল রুপান্তরের চ্যালেঞ্জ ও সুযোগ মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে। ব্যবসা-বাণিজ্য, বিজ্ঞান, গণযোগাযোগ সহ প্রতিটি ক্ষেত্রে উদ্ভাবনী প্রযুক্তিসমূহ জনগণের জীবনযাত্রায় প্রভাব বিস্তার করছে। ফলে ইন্টারনেট, ওয়াইফাই, আইসিটি এর ব্যবহার দিনদিন বৃদ্ধি পাচ্ছে। নতুন নতুন ‍উদ্ভাবন নাগরিক সমস্যা সমাধানের পথ স্বচ্ছ ও সহজতর করছে। ডিজিটালাইজেশন তথ্য-উপাত্তের মাধ্যমে সঠিক ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে। এ প্রক্রিয়া সংসদ সদস্যদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সংসদে ই-গভর্নেন্স প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।

স্পিকার এ ধরনের কর্মশালা আয়োজনের জন্য ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর এর প্রশংসা করেন। কর্মশালাটি ই-গভর্নমেন্ট লিডারশীপ সম্পর্কে অংশগ্রহণকারীদের বাস্তব ধারণা দিবে-যা ডিজিটাল বাংলাদেশ কার্যক্রমকে আরও ত্বরান্বিত করবে।

কর্মশালাটি সিঙ্গাপুরকে ডিজিটাল রুপান্তরের মাধ্যমে স্মার্ট রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ উদ্ভাবনের সাথে অংশগ্রহণকারীদের পরিচিত করার সুযোগে করে দিবে।

অনুষ্ঠানে ইনষ্টিটিউট অব সাউথ এশিয়ান স্টাডিজ এর চেয়ারম্যান, গোপিনাথ পিল্লাই, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: মোস্তাফিজুর রহমান বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন ই-গভর্নমেন্ট লিডারশীপ সেন্টার, এনইউএস এর ডাইরেক্টর অশোক কুমার।

এর আগে স্পীকার ৪ দিনব্যাপী কর্মশালার শুভ উদ্বোধন করেন। কর্মশালায় এ.এফ.এম রুহুল হক এমপি, মো: ইসরাফিল আলম এমপি, মীর মোশতাক আহমেদ রবি এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, আয়েশা ফেরদাউস এমপি, ওয়াসিকা আয়েশা খান এমপি, অ্যারোমা দত্ত এমপি, নাহীদ ইজহার খান এমপিসহ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাগণ অংশ নিচ্ছেন। উল্লেখ্য কর্মশালায় সংসদ সদস্য ও কর্মকর্তাসহ মোট ১৬জন অংশ নিচ্ছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status