ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
শাশুড়ির নির্যাতনে ২ সন্তানকে নিয়ে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 27 May, 2019, 12:07 PM
সর্বশেষ আপডেট: Monday, 27 May, 2019, 12:08 PM

শাশুড়ির নির্যাতনে ২ সন্তানকে নিয়ে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

শাশুড়ির নির্যাতনে ২ সন্তানকে নিয়ে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

যশোরের শার্শায় শাশুড়ির নির্যাতনে নিজের দুই ছেলে-মেয়েকে নিয়ে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শ্বশুর ও শাশুড়িকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।




আজ সোমবার সকাল ৭টার দিকে শার্শার চালিতাবাড়িয়া দীঘা গ্রামে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে শার্শার বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে।

নিহতরা হলেন- চালিতাবাড়িয়া গ্রামের ইব্রাহিমের স্ত্রী হামিদা খাতুন (৩৫), তার মেয়ে শরিফা খাতুন (১১) ও ছেলে সোহান হোসেন (৪)।

কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান ফিরোজ টিংকু জানান, তার জানা মতে, মেয়েটির চরিত্র খুব ভালো ছিল। কিন্তু তার শাশুড়ির চরিত্র ভালো না। ওই বাড়িতে প্রায়ই বাইরের মানুষ যাতায়াত করতো। এতে তার বৌমা বাধা দিতেন। এ কারণে শাশুড়ি বিভিন্নভাবে তার বৌমাকে নির্যাতন করতেন। অবশেষে নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে ছেলে-মেয়েকে নিয়ে তিনি বিষপানে আত্মহত্যা করেন।

এ ব্যাপারে শার্শার বাগআচড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক সুকদেব জানান, এ ঘটনায় নিহতের শ্বশুর ও শাশুড়িকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status