ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
যে শহরকে ‘পরকীয়ার রাজধানী’ ঘোষণা!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 27 May, 2019, 12:25 PM

যে শহরকে ‘পরকীয়ার রাজধানী’ ঘোষণা!

যে শহরকে ‘পরকীয়ার রাজধানী’ ঘোষণা!

শিরোনাম শুনে অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই এমনটাই সত্য। ভারতের সদ্য প্রকাশিত গ্লিডেন-এর রিপোর্টে বেঙ্গালুরুকে দেশের ইনফিডেলিটি ক্যাপিটাল অর্থাৎ বিশ্বাসঘাতকতার রাজধানী বলা হয়েছে৷




সমীক্ষা জানাচ্ছে, এই মুহূর্তে বেঙ্গালুরুর ১.৩৫ লক্ষ মানুষ সক্রিয় ভাবে পরকীয়া করছেন৷ তাদের সাইটে এই মুহূর্তে যতজন সক্রিয় ইউজার রয়েছেন তার মধ্যে ৪৩ হাজার মহিলা ও ৯১ হাজার ৮০০ জন পুরুষ বেঙ্গালুরুর বাসিন্দা৷ ভারতের যেকোনও শহরের থেকে বেশি৷

বিশেষ করে ইঞ্জিনিয়রদের জন্য এখনও ভারতের সেরা জায়গা সিলিকন ভ্যালি৷ কাজের জন্য যেমন জনপ্রিয়, তেমনই প্রেমের জন্যও কিন্তু বেঙ্গালুরুর মনোরম আবহাওয়া বেশ উপযোগী৷ তাই পরকীয়ার ব্যাপারেও বেশ এগিয়েই রয়েছে এই শহর৷ এমনটাই জানাচ্ছে, এক্সট্রা ম্যারিটাল ডেটিং সাইট গ্লিডেন-এর সমীক্ষা৷

গ্লিডেন-এর মার্কেটিং প্রধান সোলেন পাইলেট জানান, এই সাইটের ২৭ শতাংশ ইউজারই বেঙ্গালুরুর বাসিন্দা৷ অনেকেই এই সাইটে এসে লেখেন, সাইন ইন করার পর থেকে কীভাবে তার জীবন বদলে গিয়েছে৷ যেমন ৩১ বছরের এক মহিলা লিখেছেন, পরকীয়ায় জড়ানোর পর আমার পরিবারের সঙ্গে সম্পর্ক ভাল হয়েছে৷ আমার পরিবার ছেড়ে বেরিয়ে আসার কোনও ইচ্ছা নেই৷ আমার ছেলে যদি কোনওদিন জানতে পারে তাহলে আমার মনে হবে৷ বুঝবে এই সম্পর্ক ওর মাকে খুশি করেছিল৷

বেঙ্গালুরুর সাকরা ওয়ার্ল্ড হাসপাতালের কনসালট্যান্ট সাইকিয়াট্রিস্ট নবীন জয়রাম জানান, সাধারণত মনের অমিল, দূরত্ব ও কাজের প্রয়োজনে একে অপরকে দেওয়া সময়ের অভাবেই জীবনে একঘেয়েমি আসে৷

কীভাবে দুটো সম্পর্ক সামলে চলেন এরা? কীভাবেই বা কাটিয়ে ওঠেন অপরাধ বোধ? মনিপাল হাসপাতালের সাইকিয়াট্রিস্ট ভূপেন্দ্র চৌধুরি বলেন, কিছু সময় পর দুটো সম্পর্ক একসঙ্গে বয়ে নিয়ে চলা বোঝা মনে হয়৷ তখন পার্টনারকে জানিয়ে দিতে চান তারা৷ তবে সেই সঙ্গেই তাদের মধ্যে গভীর অপরাধবোধও কাজ করে৷

বিশেষজ্ঞদের মতে, বেঙ্গালুরু দেশের আইটি হাব হওয়ার কারণে বিভিন্ন শহর থেকে বহু মানুষ এখানে কাজ করতে আসেন৷ অনেকেই পরিবারের থেকে দীর্ঘ সময় দূরে থাকেন৷ ফলে কারও সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলা, কারও সঙ্গ পাওয়ার প্রয়োজন হয়ে পড়ে৷ যার মধ্যে সব ক্ষেত্রে শারীরিক সম্পর্ক নাও থাকতে পারে৷

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status