ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
দাম কমলো অপো এফ১১
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 26 May, 2019, 10:35 PM

দাম কমলো অপো এফ১১

দাম কমলো অপো এফ১১

প্রিয়জনদের জন্য এ ঈদের আকর্ষণীয় উপহার ‘অপো এফ১১’- এ দুর্দান্ত মূল্যছাড়ের ঘোষণা করলো বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্টফোন নির্মাতা ব্র্যান্ড অপো। মূল্যছাড়ের পর স্মার্টফোনটি পূর্বের দাম ২৭,৯৯০ টাকার পরিবর্তে পাওয়া যাবে মাত্র ২৪,৯৯০ টাকায়।

পোর্ট্রেট ফটোগ্রাফিতে যুগান্তকারী উদ্ভাবন নিয়ে আসা মাধ্যমে নিজেদের অবস্থানকেই আবারো ছাড়িয়ে গেলো বিশ্বজুড়ে তরুণদের পছন্দের শীর্ষে থাকা স্মার্টফোন ব্র্যান্ড  অপো।  গত এপ্রিলে ক্রেতাদের সাধ্যের নাগালের মাঝে রেখে অপো নিয়ে আসে ৪৮+৫ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা, ভুক ৩.০ ফাস্ট চার্জিং প্রযুক্তি আর ট্রিপল কালার গ্রেডিয়েন্ট কালার ডিজাইনের সমন্বয়ে দুর্দান্ত একটি ফোন।




ফোনটির ছোট্ট নচে সেলফি ক্যামেরা স্থাপন করায় এতে এতে বাধাহীনভাবেই ফুল এইচডি+ ভিডিও দেখা সম্ভব। এতে রয়েছে বিস্ময়কর ৯০.৯% বডি-টু-স্ক্রিন রেশিও তাই সাড়ে ছয় ইঞ্চির প্যানারোমিক ডিসপ্লে থাকলেও এর এজ থেকে এজ ডিজাইনের কল্যাণে ফোনের আকার তেমন বড় নয় মোটেই। এফ১১ এর সবচেয়ে  দারুণ দিক হচ্ছে এর দূর্দান্ত প্যানারোমিক এইচডি প্লাস ডিসপ্লেতে মাল্টিমিডিয়া কন্টেন্ট দেখার অভিজ্ঞতা।

মাঝারিদামের মধ্যে এফ১১ হাতেগোনা কয়েকটি ফোনের একটি যাতে ৪৮+৫ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সিস্টেম রয়েছে।  অপো’র আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ক্যামেরা সফটওয়্যারের কল্যাণে এতে থাকা সকল পিক্সেলের সমন্বয়ে চোখ ধাঁধানো আর ওয়াইড ডাইনামিক রেঞ্জের ছবি আউটপুট দিতে সক্ষম এফ১১। এতে রয়েছে ৪৮+৫ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সিস্টেম, এফ/১.৭৯ অ্যাপারচার, বল বিয়ারিং ক্লোজড লুপ ভিসিএম, ৬পি লেন্স এবং ১/২.৩ ইঞ্চি ইমেজ সেন্সর ফলে এতে দারুণভাবে ধরা দেয় লেন্সের সামনে থাকা সাবজেক্ট। ঝকঝকে আলোতে পুরোপুরি ৪৮ মেগাপিক্সেল আল্ট্রা এইচডি ছবি আউটপুট দিতে সক্ষম এ ফোনটি।

দেশের বাজারে অপো এফ১১ বিক্রি শুরুর পর থেকেই এটি স্মার্টফোন ক্রেতাদের আগ্রহের কেন্দ্রে পরিণত হয়।  বিশেষ করে ঈদ সামনে রেখে প্রিয়জনের জন্যে কেনা উপহারের ক্ষেত্রে পছন্দের শীর্ষে উঠে আসে এই স্মার্টফোনটি।  অপো ভক্তদের এই ভালবাসার প্রতিদান হিসেবেই ক্রেতারা এই ঈদে অপো এফ১১ পাবেন পূর্বের মূল্য ২৭,৯৯০ টাকার পরিবর্তে ২৪,৯৯০ টাকায়।

এই মূল্যছাড় সম্পর্কে অপো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ডেমন ইয়াং বলেন, ‘ঈদুল ফিতর বাংলাদেশের সর্ববৃহৎ উৎসব। এমনকি প্রিয়জনদের হাতে পছন্দের উপহার তুলে দেবার জন্যেও দারুণ একটি উপলক্ষ এটি।  বাংলাদেশের বাজারে এফ১১ বিক্রির শুরু থেকেই আলোকচিত্রীপ্রেমীরা যেভাবে ফোনটিকে দারুণ উচ্ছ্বাসের সাথে গ্রহণ করেছেন, অপোর প্রতি এই আস্থার প্রতিদান দিতে পাশাপাশি, ঈদের আনন্দকে বাড়িয়ে তুলতেই অপো এফ১১- এর এ মূল্যছাড়।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status