ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
এক জিলাপির দাম ৪০০ টাকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 7 May, 2019, 8:12 PM

এক জিলাপির দাম ৪০০ টাকা

এক জিলাপির দাম ৪০০ টাকা

চকবাজার মানেই বাহারি ইফতারির পসরা। এ বাজারের ঐতিহ্যবাহী ইফতারসামগ্রীর সু-খ্যাতি দেশজুড়েই। সেখানকার যেসব ইফতারসামগ্রী ভোজন রসিকদের সব থেকে বেশি আকৃষ্ট করে তার মধ্যে অন্যতম শাহী জিলাপি, ঘিয়ে ভাজা জিলাপি।

রসে টইটুম্বুর শাহী জিলাপি দেখলে যে কারও মুখে পানি এসে যায়। তাই তো রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে চকবাজারে ইফতার কিনতে আসাদের একটি বড় অংশই শাহী জিলাপি না কিনে ফিরতে পারেন না। আর ক্রেতাদের কাছে লোভনীয় করে তুলতে ব্যবসায়ীরাও তাদের হাতের কারুকাজে নানা আকারের শাহী জিলাপি তৈরি করেন। রোজার প্রথমদিন মঙ্গলবার চকবাজারে গিয়ে দেখা যায়, জিলাপির পসরা সাজিয়ে বসেছেন একাধিক ব্যবসায়ী।



সাধারণ জিলাপি ১৫০ থেকে ১৭০ টাকা কেজি, শাহী জিলাপি ১৮০ থেকে ২০০ টাকা কেজি, আর ঘিয়ে ভাজা জিলাপি বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৬০০ টাকা কেজি।

চকবাজারে প্রায় ২০ বছর ধরে শাহী জিলাপি বিক্রি করেন নাজিমউদ্দিন। ক্রেতাদের আকৃষ্ট করতে এই ব্যবসায়ী এবার তৈরি করেছেন দুই কেজি ওজনের জিলাপি। প্রতিকেজি ২০০ টাকা দরে তিনি এক পিস জিলাপি বিক্রি করছেন ৪০০ টাকায়।

বড় আকারের এই জিলাপির পাশাপাশি ছোট আকারের জিলাপিও বিক্রি করছেন নাজিমউদ্দিন। ২৫০ গ্রাম থেকে এক কেজি ওজনের এসব জিলাপির কেজিও ২০০ টাকায় বিক্রি করছেন তিনি। এই ব্যবসায়ী বলেন, প্রায় ২০ বছর ধরে এখানে ব্যবসা করছি। আমাদের শাহী জিলাপি পছন্দ করে না এমন লোক নেই। এক সময় আমরা ৬০ টাকা কেজি দরে জিলাপি বিক্রি করেছি। কিন্তু সবকিছুর দাম বাড়ার কারণে এখন ২০০ টাকা কেজি বিক্রি করতে হচ্ছে।

তিনি বলেন, চকের ইফতারি বাজার এখন আগের মতো ওতো জমজমাট নেই। তারপরও ঢাকা শহরের বিভিন্ন স্থান থেকে মানুষ এখানে ইফতারি কিনতে আসে। আমারও ঐহিত্য ধরে রাখতে প্রতিবছর এখানে রোজাদারদের জন্য জিলাপি বিক্রি করি। সূত্র : জাগো

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status