ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
মোস্তাফিজের বলে আহত শাই হোপ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 7 May, 2019, 7:13 PM

মোস্তাফিজের বলে আহত শাই হোপ

মোস্তাফিজের বলে আহত শাই হোপ

কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের শর্ট বলে আহত ওয়েস্ট ইন্ডিজের ওপেনার শাই হোপ। ইনিংসের ৩৪তম ওভারে মোস্তাফিজের করা বলটি সরাসরি আঘাত হানে শাই হোপের গ্ল্যাভসে।

হাতের ব্যথায় কাতরাতে থাকেন হোপ। সাইড লাইনে বসে থাকা ক্যারিবীয় ফিজিও দ্রুত মাঠে ঢুকে হোপকে শুশ্রুষা দেন। কিছু সময় পর আবারও ব্যাটিং শুরু করেন শাই হোপ। বাংলাদেশ দলের বিপক্ষে সেঞ্চুরির অপেক্ষায় আছেন ক্যারিবীয় ওপেনার হোপ।




এই রিপোর্ট লেখা পর্যন্ত ক্যারিবীয়দের সংগ্রহ ৩৬ ওভারের খেলা শেষে ২ উইকেটে ১৭৬ রান। ৯৪ রানে ব্যাট করছেন হোপ। ৩৭ রানে অপরাজিত রোস্টন চেজ।

বাংলাদেশ দলকে ব্রেক থ্রু এনে দেন মেহেদী হাসান মিরাজ। সুনিল অ্যামব্রোসকে আউট করে ওয়েস্ট ইন্ডিজের ৮৯ রানের ওপেনিং জুটি ভাঙেন মিরাজ। সাজঘরে ফেরার আগে ৫০ বলে ৩৮ রান করেন সুনিল।

ঠিক পরের (১৮তম) ওভারে ব্যাটিংয়ে নামা নতুন ব্যাটসম্যান ড্যারেন ব্রাভোকে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ তুলতে বাধ্য করেন সাকিব আল হাসান।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস হেরে প্রথমে বোলিং করছে বাংলাদেশ দল।

মঙ্গলবার আয়ারল্যান্ডের ডাবলিনে ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দল।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ক্যারিবীয় দলের অধিনায়ক জেসন হোল্ডার।

এর আগে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে ৩৮১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ১৯৬ রানের বড় ব্যবধানে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজ দল: শেন ডওরিচ, শাই হোপ, ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, জনাথন কার্টার, সুনিল আম্রিস, অ্যাসলে নার্স, জেসন হোল্ডার, কেমার রোচ, শেলডন কটরিল ও শ্যানন গ্যাব্রিল।

বাংলাদেশ দল:
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান রুম্মন, সাইফউদ্দিন, মাশরাফি বিন মুতর্জা, মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status