ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনা: স্কুলছাত্র ও এইচএসসি পরীক্ষার্থী নিহত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 7 May, 2019, 12:17 AM

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনা: স্কুলছাত্র ও এইচএসসি পরীক্ষার্থী নিহত

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনা: স্কুলছাত্র ও এইচএসসি পরীক্ষার্থী নিহত

ঝিনাইদহ সদর উপজেলার কাস্টসাগরা ও পলিটেকনিক এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক স্কুলছাত্র ও এক এইচএসসি পরিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার বিকেলে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার কাস্টসাগরা গ্রামের সরোয়ার হোসেন মালিতার ছেলে রাব্বুল হোসেন (১৮) ও ঝিনাইদহ শহরের চাকলাপাড়া এলাকার মৃত এলিট হোসেনের ছেলে উল্লাস হোসেন (১৫)। রাব্বুল স্থানীয় মোশারফ হোসেন ডিগ্রি কলেজের এইচএসসির পরীক্ষার্থী এবং উল্লাস ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিলেন।



রাব্বুল হোসেনের বন্ধু নিলয় বলেন, আজ ব্যবহারিক পরীক্ষা শেষে দুটি মোটরসাইকেলে করে রাব্বুলসহ আমরা কয়েকজন বন্ধু শহরে এক আত্মীয়ের বাড়িতে আম দিতে যাই। বিকেলে শহর থেকে বাড়ি ফেরার পথে রাব্বুলের মোটরসাইকেলটি নিয়ন্ত্রয় হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে। পরে তাকে গুরুতর আহত অবস্থা ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান বলেন, বিকেলে ঝিনাইদহ শহর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিল কলেজছাত্র রাব্বুল হোসেন ও তার বন্ধু রিয়াজ মোর্শেদ। পথে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের কাস্টসাগরা এলাকার চৌরাস্তা বাজারে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রয় হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে।

অপর দিকে বিকেলে একই সড়কের ঝিনাইদহ পলিটেকনিক এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র উল্লাস নিহত হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status