ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইংল্যান্ড বিশ্বকাপে সেমি-ফাইনালে উঠলো বাংলাদেশের পথশিশুরা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 6 May, 2019, 9:18 AM

বাংলাদেশের পথশিশুরা

বাংলাদেশের পথশিশুরা

ইংল্যান্ডে ‘স্ট্রিট চিলড্রেন ইউনাইটেড’ এর আয়োজনে চলছে পথশিশুদের বিশ্বকাপ। এই বিশ্বকাপে অংশগ্রহণ করেছে বাংলাদেশের পথশিশুরা। দারুণ পারফরম করে সেমিফাইনালেও উঠেছে বাংলাদেশ দল।

পথশিশুদের নিয়ে আয়োজিত এই বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ, ইংল্যান্ড আই, ভারত দক্ষিণ ও তানজানিয়া। গ্রুপ পর্বে বাংলাদেশ তাদের প্রথম তিন ম্যাচে দুইটিতেই জয় তুলে নিয়েছিল।



৪ তারিখ মরিশাসকে ১৭ রানে হারায় বাংলাদেশ। মরিশাসকে ৪৯ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় তারা। তাড়া করতে নেমে মরিশাসের শিশুরা সক্ষম হয় ৩১ রান করতে। বাংলাদেশ জয় পায় উইন্ডিজের বিপক্ষেও। উইন্ডিজ ১ উইকেট হারিয়ে রান করে ১১। কোনো উইকেট না হারিয়ে ১৩ রান করে ম্যাচ জিতে যায় বাংলাদেশ। তবে ভারত দক্ষিণের কাছে ১৭ রানে পরাজিত হয় বাংলাদেশ।

আগামীকাল লর্ডসে হবে ফাইনাল ম্যাচ। গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছে ক্যামব্রিজের পার্কার’স পিসে।

উল্লেখ্য, প্রত্যেক দল থেকে অংশ নিচ্ছে ৮ শিশু। বাংলাদেশ থেকে অংশ নেওয়া ৮ শিশু হলো সানিয়া মির্জা, জেসমিন আক্তার, স্বপ্না আক্তার, আরজু রহমান, রাসেল ইসলাম রুমেল, আবুল কাশেম, রুবেল ও নিজাম হোসেন।

প্রসঙ্গত, ইংল্যান্ডে এই বিশ্বকাপে অংশ নিতে যাওয়ার আগে মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুশফিক-তামিমদের সাথে দেখা করেছিল এই পথশিশুরা। তাদেরকে কিছু ক্রিকেট সামগ্রী উপহারও দিয়েছিলেন তামিম ইকবাল। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এ অংশ নিতে আগামী ২৩ মে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলও ইংল্যান্ডে পা রাখবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status