|
নেটওয়ার্ক নিয়ে ভোগান্তি, ১ বছরে বিটিআরসিতে সাড়ে ৮শ অভিযোগ
নতুন সময় প্রতিবেদক
|
|
নেটওয়ার্ক নিয়ে ভোগান্তি, ১ বছরে বিটিআরসিতে সাড়ে ৮শ অভিযোগ তারা আরও জানায়, অপারেটরগুলোর গ্রাহকসেবার ক্ষেত্রে প্রধান যন্ত্র বেস ট্রান্সসিভার স্টেশনের (বিটিএস) নির্ধারিত ক্ষমতার চেয়ে বেশি ভয়েস কল প্রতিমুহূর্তে আদান-প্রদান করতে হচ্ছে। যেখানে সক্ষমতা একসঙ্গে ৮০ থেকে ১০০ কল আদান-প্রদানের, সেখানে একসঙ্গে এক হাজারের বেশি কল আসছে। এ অবস্থায় কল ড্রপ কিংবা নেটওয়ার্ক পেতে সমস্যা হচ্ছে। আবার নেটওয়ার্ক পাওয়া গেলেও দুর্বলতার কারণে কথা ভেঙে যাচ্ছে। বর্তমান সময়ে রাস্তা খননের কাজ করাতেও এর প্রভাব ফাইভার কার্ডে। এর পরিপ্রেক্ষিতেও নেটওয়ার্কে সমস্যা হতে পারে। এছাড়া ঝড়বৃষ্টিতেও এ ধরনের সমস্যা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, দেশে মোবাইল ফোন ব্যবহারকারী সংখ্যা ক্রমেই বাড়ছে। তবে গ্রাহকের তুলনায় নেটওয়ার্ক সক্ষমতা না বাড়ায় প্রতিনিয়ত কলড্রপ বাড়ছে। অন্যদিকে ফোরজি চালু হলেও পর্যাপ্ত স্পেকট্রাম না থাকায় ফোরজি নেটওয়ার্কেও সমস্যা হচ্ছে। অর্থাৎ ফোরজি চালু হলেও গ্রাহকরা এখন প্রকৃত ফোরজি সেবার বাইরে। প্রযুক্তির দিকে সরকারের নজরদারি বাড়াতে হবে। ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে সারা বিশ্বে বাণিজ্যিক খাত সমৃদ্ধ হচ্ছে। মানুষ এখন কাজের প্রয়োজনে প্রযুক্তি ব্যবহার করে। অথচ ফোরজি চালুর পর থেকে নেটওয়ার্কে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। ফোরজিতে ‘নেটওয়ার্ক’ সিনক্রোনাইজেশনের সময় নেটওয়ার্কগুলোতে সমস্যা আরও বাড়ছে। তারা আরও জানান, অসহ্য কল ড্রপ ও কথা বোঝা না যাওয়ার পাশাপাশি ইন্টারনেটে ধীরগতির কারণে ভোগান্তিতে পড়ছেন গ্রাহকরা। মোবাইল নেটওয়ার্ক নিয়ে অধিকাংশ গ্রাহকেরই অভিযোগ ঢাকার ভেতরে নেটওয়ার্কের অবস্থা কিছুটা ভালো পাওয়া গেলেও মফস্বলের অনেক জায়গায় নেটওয়ার্ক থাকে না। আবার কিছু এলাকাতে নেটওয়ার্ক থাকলেও সেইসব এলাকায় প্রচুর পরিমাণে কল ড্রপ হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
