|
নারায়ণগঞ্জে ৭০ বছর বয়সী নারীকে হাত-পা বেঁধে পুড়িয়ে হত্যা
নতুন সময় প্রতিনিধি
|
|
প্রতিকী ছবি আড়াইহাজার থানার কালাপাহাড়িয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বিজয় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এলাকাবাসীর বরাত দিয়ে এসআই জানান, উলুকান্দি পূর্বপাড়া এলাকায় একটি টিনের ঘরে একাই থাকতেন আমেনা বেগম। ভোরে দুর্বৃত্তরা মশারি দিয়ে আমেনার হাত-পা ও মুখ বেঁধে কেরোসিন বা অন্য কোনো দাহ্য পদার্থ ঢেলে আগুনে ধরিয়ে দেয়। কালাপাহাড়িয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিজয় কৃষ্ণ কর্মকার বলেন, নিহত আমেনা বেগম কালাপাহাড়িয়া ইউপির উলুকান্দী পূর্বপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর স্ত্রী। স্বামীর মৃত্যুর পর তিনি তার বাবার বাড়িতে থাকতেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওসি। বিষয়টি তদারক করছেন সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) মোহাম্মদ আফসারউদ্দিন খাঁন। পুলিশ মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
