ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভেনেজুয়েলায় সামরিক কপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৭
মার্কিন হামলা মোকাবেলায় প্রস্তুত থাকতে বললেন মাদুরো
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 5 May, 2019, 9:44 AM
সর্বশেষ আপডেট: Sunday, 5 May, 2019, 9:45 AM

ভেনেজুয়েলায় সামরিক কপ্টার বিধ্বস্ত

ভেনেজুয়েলায় সামরিক কপ্টার বিধ্বস্ত

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের কাছাকাছি এলাকায় শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। এতে কপ্টারটিতে থাকা সকলেই নিহত হয়েছে বলে দেশটির প্রতিরক্ষামন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়। রয়টার্স

শনিবার সামরিক মহড়া পরিদর্শনে দেশটির কোজেডেজ রাজ্যে ছিলেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। সেখান থেকে একটি সামরিক হেলিকপ্টার অনুশীলনের অংশ হিসেবে উড্ডয়ন করার কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয়। বিধ্বস্তের কারণ খতিয়ে দেখতে ইতোমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়।



গত ২১ এপ্রিল ভেনেজুয়েলার বিরোধী নেতা হুয়ান গুয়াইদোর ডাকে একটি সামরিক অভ্যুত্থান সফল না হওয়ার জন্য যখন যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের ব্যর্থতা নিয়ে আলোচনা হচ্ছে তখন মাদুরো আবারো মার্কিন হামলার ব্যাপারে সতর্ক করলেন। তিনি এক টিভি ভাষণে বলেন, সম্ভাব্য মার্কিন আক্রমণের ব্যাপারে সামরিক বাহিনীকে সর্বদা প্রস্তুত থাকতে হবে।

হুয়ান গুয়াইদোর ডাকে অভ্যুত্থান চেষ্টার পেছনেও যুক্তরাষ্ট্রের মদদ রয়েছে বলে অভিযোগ করেছেন মাদুরো। তিনি বলেন, ওয়াশিংটনের সহায়তাই গুয়াইদো ব্যর্থ প্রচেষ্টা চালিয়েছে।

পরে তিনি নিহত সামরিক বাহিনীর সদস্যদের পরিবারের প্রতি সমবেদনা জানান ও দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status