ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
সবচেয়ে ভালো চুমু খান টাইগার শ্রফ, দাবি অনন্যার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 5 May, 2019, 9:12 AM
সর্বশেষ আপডেট: Sunday, 5 May, 2019, 9:14 AM

সবচেয়ে ভালো চুমু খান টাইগার শ্রফ, দাবি অনন্যার

সবচেয়ে ভালো চুমু খান টাইগার শ্রফ, দাবি অনন্যার

বলিউডপাড়ার টপ কিসার কে? ইমরান হাশমি? হ্যাঁ, ইমরান হাশমি তো হতেই পারে। কারণ তাকে যে বলা হয় সিরিয়াল কিসার! তবে জ্যাকি শ্রফের ছেলে টাইগার শ্রফের সম্পর্কে এ কী বললেন চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডে! সবচেয়ে ভালো চুমু খান নাকি টাইগার শ্রফ!

বলিউডের স্টার কিডদের মধ্যে অনন্যা পাণ্ডে এখন প্রথম সারির নাম। চাঙ্কি পাণ্ডের মেয়ে ইতোমধ্যেই নিজস্ব ফ্যান বেস তৈরি করেছেন। সামনেই মুক্তি পাবে তার ডেবিউ ছবি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’। এই ছবিতে জ্যাকি শ্রফের ছেলে টাইগার শ্রফের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন অনন্যা।



সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী স্বীকার করেছেন তার সহ-অভিনেতা নাকি সবচেয়ে ভালো চুমু খান! সাক্ষাৎকারে টাইগার প্রশ্ন করেন, ‘আমি কিসে সেরা?’ তারপর নিজেই উত্তর দেন, ‘আমি চুমু খাওয়ায় সেরা’। তার সেই বক্তব্যকে সমর্থন করেন অনন্যা।

স্টুডেন্ট অব দ্য ইয়ার টু ছবিতে চিত্রনাট্যের প্রয়োজনে টাইগার এবং অনন্যার চুমুর দৃশ্য রয়েছে। অনন্যা জানিয়েছেন, এই প্রথম তিনি কোনো সহ-অভিনেতাকে চুমু খেলেন। আপাতত করণ জোহরের প্রযোজনা এবং পুনিত মালহোত্রার পরিচালনায় ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ ছবিতে নতুন জুটিকে দেখার অপেক্ষায় রয়েছে সিনে মহল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status