ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬ ● ১২ কার্তিক ১৪৩৩
এবার ঈদে রাজধানীর ৫ স্থানে মিলবে ট্রেনের টিকিট
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 18 April, 2019, 9:03 PM

এবার ঈদে রাজধানীর ৫ স্থানে মিলবে ট্রেনের টিকিট

এবার ঈদে রাজধানীর ৫ স্থানে মিলবে ট্রেনের টিকিট

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানিয়েছেন, আগামী ঈদে রাজধানীর পাঁচ স্থান এবং গাজীপুরের জয়দেবপুর থেকে ট্রেনের টিকিট কাটা যাবে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে কমলাপুর রেলওয়ে স্টেশনে রেলের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী।

ঢাকা-পঞ্চগড় রুটে বিরতিহীন ট্রেনের বিষয়ে মন্ত্রী বলেন, ঈদের আগেই ঢাকা-পঞ্চগড় রুটে কম বিরতি দিয়ে একটি নতুন ট্রেন চালু করা হবে। আর ঈদের পর ঢাকা-বেনাপোল রোডে আরেকটি নন-স্টপ ট্রেন চালু করা হবে।

রেলমন্ত্রী আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), ফুলবাড়িয়া, মিরপুর, কমলাপুর, বিমানবন্দর রেলস্টেশন ও গাজীপুরের জয়দেবপুর থেকে ট্রেনের টিকিট কাটা যাবে। আগামী ২৮ এপ্রিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রেলের টিকিট কাটার নতুন অ্যাপস উদ্বোধন করা হবে। অ্যাপসের মাধ্যমে ঘরে বসে ৫০ শতাংশ টিকিট কাটা যাবে। বাকি ৫০ শতাংশ কাউন্টার থেকে কাটতে হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status