ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬ ● ১১ কার্তিক ১৪৩৩
রাসেলের কৃত্রিম পায়ে স্বাভাবিকভাবে হাঁটার স্বপ্ন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 18 April, 2019, 8:50 PM

রাসেলের কৃত্রিম পায়ে স্বাভাবিকভাবে হাঁটার স্বপ্ন

রাসেলের কৃত্রিম পায়ে স্বাভাবিকভাবে হাঁটার স্বপ্ন

রাজধানীর যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভারে গ্রিন লাইন পরিবহনের বাসের চাপায় বাঁ পা হারিয়ে রাসেল সরকারের জীবনে নেমে এসেছিল গভীর অনিশ্চয়তা। সাভারের পক্ষাঘাতগ্রস্ত পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) অনুদানে তাকে সুইজারল্যান্ডের তৈরি একটি কৃত্রিম পা দেওয়া হয়।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) রাসেলকে সুইজারল্যান্ডের তৈরি একটি কৃত্রিম পা দেওয়া হয়। এর পুরো খরচ বহন করছে সিআরপি।

সিআরপির কৃত্রিম অঙ্গ সংযোজন বিভাগের প্রধান মোহাম্মদ শফিক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, পরীক্ষা-নিরীক্ষা শেষে রাসেলের নতুন পা সংযোজন করা হয়েছে। তার এ পা নিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে প্রায় চার সপ্তাহ সময় লাগতে পারে।

সিআরপির কৃত্রিম অঙ্গ সংযোজন বিভাগের প্রধান মোহাম্মদ শফিক জানান, বৃহস্পতিবার সকালে বিনা খরচে তার এই কৃত্রিম পা সংযোজন করা হয়।

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার গাড়িচালক রাসেল পরিবার নিয়ে ঢাকায় এসেছিলেন ভাল থাকার আশায়। আদাবরে একটি রেন্ট-এ-কার প্রতিষ্ঠানের গাড়ি চালানোর কাজ নিয়েছিলেন। এরই মধ্যে গত বছর ২৮ এপ্রিল ঢাকায় মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে গ্রিনলাইন বাসের চালকের সঙ্গে দ্বন্দ্বে জড়ান তিনি। এতে ক্ষিপ্ত হয়ে বাসের চালক তার পায়ের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেন। বিচ্ছিন্ন হয়ে যায় রাসেলের একটি পা।

এরপর রাসেলের জীবন-জীবিকায় নেমে আসে গভীর অনিশ্চয়তা। অবশেষে কৃত্রিম পা দিয়ে স্বাভাবিকভাবে হাঁটার স্বপ্ন দেখছেন তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status