ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬ ● ৭ কার্তিক ১৪৩৩
দিনাজপুরে বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৩
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 18 April, 2019, 11:48 AM
সর্বশেষ আপডেট: Thursday, 18 April, 2019, 11:54 AM

দিনাজপুরে বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৩

দিনাজপুরে বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৩

দিনাজপুর সদর উপজেলায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইকে থাকা বাবা ও মেয়েসহ তিনজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার চুনিয়াপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) বজলু রশিদ জানান, সকাল ১০টার দিকে যাত্রীবাহী বাসটি শহর থেকে বগুড়া যাচ্ছিল। পথে সদর উপজেলার চুনিয়াপাড়া মোড়ে শহরমুখী একটি ইজিবাইককে ওই বাসটি ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই ইজিবাইকচালক নিহত হন। পরে দিনাজপুর এম আবদুল রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর বাবা ও মেয়ের মৃত্যু হয়। নিহতদের মৃতদেহ একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status