ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬ ● ৬ কার্তিক ১৪৩৩
দেশের প্রথম নারী ডিটেকটিভ ওয়েব সিরিজে পপি
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: Thursday, 18 April, 2019, 3:28 AM

দেশের প্রথম নারী ডিটেকটিভ ওয়েব সিরিজে পপি

দেশের প্রথম নারী ডিটেকটিভ ওয়েব সিরিজে পপি

দুর্ধর্ষ নারী গোয়েন্দাদের মারাত্মক সব অভিযানের কথা অজানা নেই কারও। আসল পরিচয় গোপন করে তথ্য সংগ্রহের এই কাজ তাদের নেশা ও পেশা দুটোই। প্রতি পদে থাকে জীবননাশের ঝুঁকি। এবার এমনই দুর্ধর্ষ এক নারী গোয়েন্দা চরিত্রে পাওয়া যাবে চিত্রনায়িকা পপিকে।

শার্লক হোমস, ব্যোমকেশ আর ফেলুদার পর এবার গোয়েন্দা গল্প নিয়ে তৈরী হচ্ছে দেশের প্রথম নারী ডিটেকটিভ ওয়েব সিরিজ ‘গার্ডেন গেম’। আর এই ওয়েব সিরিজেই গোয়েন্দা বৃতার চরিত্রে অভিনয় করছেন পপি।

গুড কোম্পানি প্রযোজিত এই থ্রিলার ওয়েব সিরিজটি এর মূল ভাবনা গুড কোম্পানী। ওয়েব সিরিজটির চিত্রনাট্য তৈরি করেছেন কোলকাতার অদিতি মজুমদার ও সরদার সানিয়াত হোসেন। পরিচালনা করছেন তৌহিদ মিতুল। সিরিজটির সঙ্গীত আয়োজন করেছেন কোলকাতার সাকী ব্যানার্জী।

ওয়েব সিরিজটিতে দেখা যাবে, রেকর্ড পরিমাণ চা উৎপাদন করে দেশের ব্যাবসায়িক প্রতিষ্ঠানের শীর্ষে আসে উদয়ন টি-স্টেট। এরপরেই টি-স্টেটে ঘটতে থাকে একের পর এক লোমহর্ষক খুন। ফুসে ওঠে শ্রমিক ইউনিয়ন। সেখানেই আবির্ভূত হন চৌকষ নারী গোয়েন্দা বৃতা। তিনি কি পারবেন এই খুনের রহস্য সমাধান করতে? এমনই গল্প নিয়ে তৈরী হচ্ছে ওয়েব সিরিজ গার্ডেন গেম।

ওয়েব সিরিজটিতে চমক হিসেবে আছেন চিত্রনায়ক রিয়াজ। প্রথমবারের মত রিয়াজ অভিনয় করছেন ওয়েব সিরিজে। পপি ও রিয়াজ ছাড়াও এতে আরও অভিনয় করেছেন নিপুন, মনির খান শিমুল, সিন্ডি রোলিং, অশোক বেপারী প্রমুখ। তারকাবহুল এই ওয়েব সিরিজটি শিগগিরেই মুক্তি পাবে ‘বায়োস্কোপ লাইভে’।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status