ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬ ● ৬ কার্তিক ১৪৩৩
ভালো গল্প ও চরিত্র পেলেই বড় পর্দায় কাজের সিদ্ধান্ত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: Thursday, 18 April, 2019, 3:25 AM

ভালো গল্প ও চরিত্র পেলেই বড় পর্দায় কাজের সিদ্ধান্ত

ভালো গল্প ও চরিত্র পেলেই বড় পর্দায় কাজের সিদ্ধান্ত

টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন। প্রতিদিনই নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ইউটিউব ও টিভি দু’মাধ্যমেই সরব এই অভিনেত্রী। ছোট পর্দার দর্শকের কাছে তিনি দারুণ সমাদৃত। কিন্তু এই অভিনেত্রীর দেখা নেই বড় পর্দায়। ছোট পর্দাকে ঘিরেই তার ব্যস্ততা। তাহলে কি মেহজাবিনকে দেখা যাবে না বড় পর্দায়?

তার ভাষ্য, ছোট পর্দায় কাজ করছি। এই মাধ্যমেই স্বাচ্ছন্দ্যবোধ করি।
তবে বড় পর্দায়ও আগ্রহী। কিন্তু সেটার জন্য ছোট পর্দার কাজ বন্ধ করতে চাই না। আমি ছোট পর্দার অভিনেত্রী। এই মাধ্যমে নিয়মিত কাজ করতে চাই। এরমধ্যে যদি কোনো ভালো গল্প ও চরিত্র পাই তাহলে বড় পর্দায় কাজের বিষয়ে সিদ্ধান্ত নিব।

এদিকে এই অভিনেত্রী এখন ঈদের নাটকে ব্যস্ত সময় পার করছেন বলে জানান। বৈশাখে তাকে দেখা গেছে ‘মেঘের বাড়ি যাবো’ শিরোনামের একটি নাটকে। এটি নির্মাণ করেছেন শুভ। এতে তিনি জুটি বেঁধেছেন অপূর্বর বিপরীতে। এই নাটকে মেহজাবিন অভিনয় করেছেন নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ের ভূমিকায়।

সম্প্রতি মেহজাবিন অভিনীত মিজানুর রহমান আরিয়ানের ‘বুকের বাঁ পাশে’ টেলিছবিটি এক কোটি ভিউয়ার্স অতিক্রম করেছে। এটি প্রচার হয় গেল বছরের রোজার ঈদে। এতে মেহজাবিন জুটি বাঁধেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর সঙ্গে। এনটিভিতে প্রচারের পর টেলিফিল্মটি ইউটিউবে প্রকাশ করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status