ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২১ অক্টোবর ২০২৬ ● ৫ কার্তিক ১৪৩৩
রাজধানীতে স্ত্রীকে গলা টিপে হত্যার পর লাশে আগুন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 17 April, 2019, 5:42 PM

রাজধানীতে স্ত্রীকে গলা টিপে হত্যার পর লাশে আগুন

রাজধানীতে স্ত্রীকে গলা টিপে হত্যার পর লাশে আগুন

রাজধানীর দক্ষিণ মুগদার ব্যাংক কলোনি এলাকায় পারিবারিক ঝগড়া-বিবাদের জের ধরে স্ত্রীকে গলাটিপে হত্যা করেছে এক স্বামী। পরে খুনের আলামত মুছে ফেলতে মরদেহে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় ওই ব্যক্তি। নিহত গৃহবধূর নাম হাসি বেগম (২৭)। তিনি স্বামী কলম হোসেনের সঙ্গে দক্ষিণ মুগদার ব্যাংক কলোনি এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

বুধবার সকালে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে মুগদা থানার পুলিশ নিহত গৃহবধূর আগুনে পোড়া মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ঘাতক স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে মুগদা থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) প্রণয় কুমার সাহা জানান, বেশ কিছুদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-ফ্যাসাদ চলছিল। তারই জেরে স্ত্রী হাসি বেগম গলাটিপে হত্যা করে স্বামী কমল। পরেআলামত মুছে ফেলতে স্ত্রীর লাশে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দেন তিনি। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

ওসি জানান, ৮ মাস আগে হাসি ও কমলের বিয়ে হয়। এটি উভয়েরই দ্বিতীয় বিয়ে। কমলকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত জানতে তদন্ত চলছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status