|
ফেরদৌসের সঙ্গে জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগ বিজেপির
নতুন সময় ডেস্ক
|
|
ফেরদৌসের সঙ্গে জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগ বিজেপির গত রোববার উত্তর দিনাজপুরের রায়গঞ্জ জেলার তৃণমূল কংগ্রেসের প্রার্থী কানাইয়া লাল আগারওয়ালের পক্ষে ভোটের প্রচার চালান ফেরদৌস আহমেদ। এ সময় তার সঙ্গে ছিলেন টালিউড তারকা অঙ্কুশ হাজরা ও পায়েল। তৃণমূলের নির্বাচনী প্রচারে অংশ নেয়ার জেরে দেশটিতে ব্যাপক সমালোচনার মুখে পড়েন বাংলাদেশি এই অভিনেতা।
মঙ্গলবার ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পশ্চিমবঙ্গ শাখা ফেরদৌস আহমেদকে ভিসা বিধি লঙ্ঘনের দায়ে গ্রেফতারের দাবি জানিয়ে দেশটির নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করে। পরে কলকাতায় নিযুক্ত বাংলাদেশ ডেপুটি হাই-কমিশনও ফেরদৌসকে ভারত ত্যাগ করে দেশে ফেরার নির্দেশ দেয়। ওই নির্দেশনা পাওয়ার পর রাতেই ঢাকায় ফেরেন তিনি। ফেরদৌস ছাড়াও কলকাতায় মদন মিত্রের সঙ্গে রাম নবমীর মিছিলে রাণী রাসমণি খ্যাত অভিনেতা গাজি আবদুন নুরকেও দেখা গেছে। দমদমে সৌগত রায়ের হয়ে প্রচার করেন এই বাংলাদেশি নাগরিক। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
