ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়তে আলফাডাঙ্গায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
​আলমগীর কবির, আলফাডাঙ্গা
প্রকাশ: Thursday, 26 November, 2026, 7:54 PM

রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়তে আলফাডাঙ্গায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়তে আলফাডাঙ্গায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র‍্যালিটি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
​র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হাবিব। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রভাস চন্দ্র সেন।
​সভাপতির বক্তব্যে ইউএনও মো. জোবায়ের হাবিব বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। এ খাতের উন্নয়নে সরকারি সেবার পাশাপাশি খামারিদের আরও সচেতন ও আধুনিক হতে হবে। নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন এবং রপ্তানির সম্ভাবনা কাজে লাগাতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
​স্বাগত বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রভাস চন্দ্র সেন বলেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়নে আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পশুপালন, গবাদিপশু ও হাঁস-মুরগির রোগ প্রতিরোধ এবং উন্নত জাতের পশু-পাখি পালনের ওপর গুরুত্ব দিতে হবে। খামারিদের নিয়মিত প্রশিক্ষণ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদানের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং মানসম্মত প্রাণিজ পণ্য নিশ্চিত করা সম্ভব।
​অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় খামারি এবং সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status