ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
জামালখান থেকে নূর আহমদ সড়ক, চসিকের অভিযানে উচ্ছেদ শতাধিক অবৈধ স্থাপনা
মো.মোক্তার হোসেন বাবু,চট্টগ্রাম
প্রকাশ: Thursday, 26 November, 2026, 6:34 PM

জামালখান থেকে নূর আহমদ সড়ক, চসিকের অভিযানে উচ্ছেদ শতাধিক অবৈধ স্থাপনা

জামালখান থেকে নূর আহমদ সড়ক, চসিকের অভিযানে উচ্ছেদ শতাধিক অবৈধ স্থাপনা

চট্টগ্রাম নগরীর সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নগরীর জামালখান থেকে চেরাগী পাহাড়, কাজীর দেউরী হয়ে নূর আহমদ সড়ক পর্যন্ত পরিচালিত এ অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় ৯টি দোকান, ৯টি গ্যাস সিলিন্ডার ও দুটি লোহার বক্স জব্দ করা হয়।

চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান (যুগ্ম জেলা ও দায়রা জজ) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন। কোতোয়ালী থানার আওতাধীন এসব এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে রাখা অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়া হয়।

অভিযান চলাকালে ফুটপাত ও সড়কের ওপর বসানো দোকানসহ বিভিন্ন ধরনের স্থাপনা উচ্ছেদ করা হয়। একই সঙ্গে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন মালামালও জব্দ করা হয়।

অভিযানে চট্টগ্রাম সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা অংশ নেন। তারা ভ্রাম্যমাণ আদালতকে উচ্ছেদ কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করেন।

চসিক জানিয়েছে, নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করে এমন অবৈধ দখল উচ্ছেদে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status