ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
ন্যূনতম মজুরি ঘোষণায় কালিয়াকৈরে শ্রমিক দলের আনন্দ মিছিল
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 26 November, 2026, 6:27 PM

ন্যূনতম মজুরি ঘোষণায় কালিয়াকৈরে শ্রমিক দলের আনন্দ মিছিল

ন্যূনতম মজুরি ঘোষণায় কালিয়াকৈরে শ্রমিক দলের আনন্দ মিছিল

শ্রমিক মজুরি বোর্ডের ঘোষিত ন্যূনতম মজুরিকে স্বাগত জানিয়ে গাজীপুরের কালিয়াকৈরে আনন্দ মিছিল ও পথসভা করেছে শ্রমিক দল।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার চান্দরা পল্লীবিদ্যুৎ এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মিছিল থেকে শ্রমিক মজুরি বোর্ডের সদস্যদের ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়। পরে একই এলাকায় আয়োজিত পথসভায় শ্রমিকদের উদ্দেশ্যে শান্তিপূর্ণভাবে দাবি-দাওয়া উপস্থাপনের আহ্বান জানান নেতারা।

বক্তারা বলেন, মজুরি বোর্ডের ঘোষিত সিদ্ধান্ত মেনে নিয়ে শ্রমিকদের নিয়মতান্ত্রিকভাবে তাদের দাবি জানাতে হবে। কোনো ধরনের উসকানিতে বিভ্রান্ত না হয়ে মহাসড়ক অবরোধ, কারখানা ভাঙচুরসহ বিশৃঙ্খল কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান তারা।

এ সময় শ্রমিক নেতারা ন্যূনতম মজুরি নির্ধারণে ভূমিকা রাখায় মজুরি বোর্ডের সদস্যদের পাশাপাশি মালিক ও শ্রমিক প্রতিনিধিদেরও ধন্যবাদ জানান।

পথসভায় বক্তব্য দেন গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক মিনার উদ্দিন, পৌর শ্রমিক দলের সভাপতি একে আজাদ, সাধারণ সম্পাদক সামসুল আলম, জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক হোসেনসহ স্থানীয় বিভিন্ন স্তরের নেতারা।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status