ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
বাবার লাশ ফ্রিজিং ভ্যানে রেখে সম্পত্তির জন্য সন্তানদের মারামারি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 26 November, 2026, 5:16 PM

বাবার লাশ ফ্রিজিং ভ্যানে রেখে সম্পত্তির জন্য সন্তানদের মারামারি

বাবার লাশ ফ্রিজিং ভ্যানে রেখে সম্পত্তির জন্য সন্তানদের মারামারি

লক্ষ্মীপুরে বাবার লাশ রেখে সম্পত্তির জন্য সন্তনদের মারামারিতে জড়ানো ঘটনা ঘটেছে। মৃত্যু ২৪ ঘণ্টার পর স্থানীয়দের হস্তক্ষেপে লাশ দাফন করা হয় বলে জানা গেছে।
জেলার সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী গ্রামের বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত মফিজ চাঁদখালী গ্রামের বেপারী বাড়ির জালাল আহমেদের ছেলে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে তিনি তার প্রবাসী ছেলে মনিরের বাড়িতে স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেন। লাশটি ফ্রিজিং ভ্যানে থাকার একদিন পর স্থানীয়দের সহযোগীতায় বুধবার (২৫ নভেম্বর) দুপুরে মনিরের বাড়ির কবরস্থানে মৃতের দাফন সম্পন্ন হয়।
 

অভিযোগ রয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে মনিরের বাড়িতে তার ভাই মিলন, ফারুক, বোন রোজিনা ও নাসিমা হামলা চালিয়ে দলিল-দস্তাবেজ নিয়ে যায় এবং ভাঙচুর ও মারামারি করে। এতে মনিরের স্ত্রী আখি বেগম, সৎ মা নাজমুন নাহার ও শাশুড়ি কুলসুম বেগম আহত হন। হামলার পর থেকে নাজমুন নাহারকে পাওয়া যাচ্ছে না। সিসিটিভি ফুটেজে তাকে মারধরের দৃশ্য দেখা গেছে।
 

স্থানীয় সূত্র জানায়, মফিজ উল্যার ৫ ছেলে ও দুই মেয়ে। মারা যাওয়ার আগ পর্যন্ত সে প্রবাসী সন্তান মনিরের বাড়িতে থাকতেন। এর আগে জমি নিয়ে তার সন্তানদের মধ্যে বিরোধ দেখা দেওয়ায় মামলাও হয়েছে। পারিবারিক বিরোধের কারণেই মফিজকে মনিরের বাড়িতে থাকতে হতো। জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করেই বৃদ্ধের মৃত্যুর পর লাশ বাড়িতে থাকা অবস্থায় হামলা-ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটে।
 

অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মিলন ও ফারুক বলেন, জমির দলিল হারানোর আশঙ্কায় তারা দলিলপত্র উদ্ধার করতে গিয়েছিলেন। তবে তাদের যাওয়ার আগে কে বা কারা ভাঙচুর ও হামলা করেছে, তা তারা জানেন না।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, ঘটনাটি শুনেছি। তবে কেউ থানায় কোন অভিযোগ দেয়নি। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status