ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
গাজীপুরে ১৪ হাজার ৮০০ ইয়াবা ও সাড়ে ১৭ লাখ টাকা উদ্ধার, নারী গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 26 November, 2026, 4:53 PM

গাজীপুরে ১৪ হাজার ৮০০ ইয়াবা ও সাড়ে ১৭ লাখ টাকা উদ্ধার, নারী গ্রেপ্তার

গাজীপুরে ১৪ হাজার ৮০০ ইয়াবা ও সাড়ে ১৭ লাখ টাকা উদ্ধার, নারী গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গী পূর্ব থানার দত্তপাড়া এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় সুমাইয়া (৩১) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় দত্তপাড়া ফ্রেন্ডস টাওয়ারের ষষ্ঠ তলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় ওই ফ্ল্যাট থেকে ১৪ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১৭ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

জিএমপি গোয়েন্দা উত্তর বিভাগের পুলিশ জানায়, টঙ্গী পূর্ব থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় ওই নারীর অবস্থান সম্পর্কে তথ্য পাওয়া যায়। পরে ফ্রেন্ডস টাওয়ারের ওই ফ্ল্যাটে অভিযান চালানো হলে ইয়াবা ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ তাকে আটক করা হয়।

পুলিশের ধারণা, উদ্ধার করা ইয়াবা মাদক কারবারের সঙ্গে সংশ্লিষ্ট। তবে এসব মাদক ও টাকার উৎস এবং কারা এর সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় গ্রেপ্তার সুমাইয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status