ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ৪ নভেম্বর ২০২৬ ● ১৯ কার্তিক ১৪৩৩
মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 2 November, 2026, 4:00 PM

মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির এলিজা জামানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। 

সোমবার (২ নভেম্বর) এ উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্মসচিব মঈন উদ্দীন খান জানান, আইন অনুযায়ী এলিজা জামানকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। গেজেট প্রকাশের অনুমোদন দিয়েছে ইসি। 

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৩’র উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জোটের মনোনীত প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশন সচিবালয়ের এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ সংরক্ষিত মহিলা আসন-২৩’র উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত সময়সূচি অনুযায়ী গত ২৬ অক্টোবর বিএনপি ও জোটের মনোনীত একজন প্রার্থী এলিজা জামান মনোনয়নপত্র দাখিল করেন। দাখিলকৃত মনোনয়নপত্র পূর্ব ঘোষিত সময়সূচি অনুসারে বাছাইপূর্বক প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। 

ঘোষিত সময়সূচি অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের জন্য নির্ধারিত সময় ১ নভেম্বর বিকাল ৪টার মধ্যে উক্ত প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার না করায়, জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪-এর ধারা ১২-এর উপধারা (১) অনুসারে চূড়ান্ত তালিকায় এলিজা জামানের নাম প্রকাশ করা হলো। 

এর আগে গত ১ অক্টোবর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। পরে গত ১২ অক্টোবর নির্বাচন কমিশন এ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। 

ঘোষিত তফসিল অনুযায়ী, ২৬ অক্টোবর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন নির্ধারণ করা হয়। ২৭ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই, ২৮ অক্টোবর বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল এবং ২৯ অক্টোবর আপিল নিষ্পত্তির দিন ধার্য ছিল। ১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং আজ ২ নভেম্বর প্রতীক বরাদ্দের তারিখ নির্ধারণ করা হয়। 

আগামী ১২ নভেম্বর এ আসনে ভোটগ্রহণের তারিখ নির্ধারিত রয়েছে। তবে চূড়ান্ত বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের পর কেবল একজন বৈধ প্রার্থী থাকলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করার বিধান রয়েছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status