ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ১১ অক্টোবর ২০২৬ ● ২৬ আশ্বিন ১৪৩৩
লংগদুতে ফের বন্য হাতির তাণ্ডব, দ্বিতীয়বার ভাঙল ইদ্রিসের বসতঘর
চাই সুই উ মারমা, রাঙ্গামাটি
প্রকাশ: Sunday, 11 October, 2026, 4:48 PM

লংগদুতে ফের বন্য হাতির তাণ্ডব, দ্বিতীয়বার ভাঙল ইদ্রিসের বসতঘর

লংগদুতে ফের বন্য হাতির তাণ্ডব, দ্বিতীয়বার ভাঙল ইদ্রিসের বসতঘর

রাঙামাটির লংগদু উপজেলা ৫ নম্বর ভাসান্যাদ ইউনিয়নে বন্য হাতির আক্রমণে একটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ঘটনায় ঘরে থাকা চাল খেয়ে ফেলার পাশাপাশি আসবাবপত্র ও বিভিন্ন মালামাল ভাঙচুর করেছে হাতিটি। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

শনিবার (১০ অক্টোবর) ভোর ৪টা ৫০ মিনিটের দিকে উপজেলার ৫ নম্বর ভাসান্যাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শিলকাটা ছড়া স্কুল টিলা এলাকায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক মো. ইদ্রিস হোসাইন। তাঁর বাবার নাম মো. আবুল খায়ের।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে একটি বন্য হাতি ইদ্রিস হোসাইনের বসতঘরে আক্রমণ চালায়।

এ সময় হাতির উপস্থিতি টের পেয়ে তিনি দ্রুত স্ত্রী ও সন্তানদের নিয়ে ঘর থেকে বের হয়ে নিরাপদ স্থানে চলে যান। এতে তাঁরা প্রাণে রক্ষা পেলেও ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

পরে হাতিটি ঘরে থাকা ২৫ কেজি চালের বস্তা ছিঁড়ে চাল খেয়ে ফেলে। এ ছাড়া ঘরের ভেতরে থাকা আলমারি, শোকেসসহ বিভিন্ন আসবাবপত্র ভেঙে ফেলে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, একই বাড়িতে এ নিয়ে দ্বিতীয়বার বন্য হাতি আক্রমণ চালিয়ে ঘর ভাঙচুর করেছে।

স্থানীয় বাসিন্দা আব্দুল্লাহ আল মাসুদ জানান, বন্য হাতির বারবার লোকালয়ে প্রবেশ ও বসতঘরে হামলার ঘটনায় তাঁরা চরম আতঙ্কের মধ্যে রয়েছেন।

বিশেষ করে গভীর রাতে হাতির আক্রমণের আশঙ্কায় পরিবার-পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন তাঁরা।

তিনি আরও জানান, বন্য হাতির আক্রমণ থেকে বসতবাড়ি ও জানমাল রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি।

অন্যথায় ভবিষ্যতে এ ধরনের ঘটনায় বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কা রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status