ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ১১ অক্টোবর ২০২৬ ● ২৬ আশ্বিন ১৪৩৩
রাঙ্গাবালীতে ছাত্রদল নেতাদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ‎
মোঃ বাচ্চু, ‎রাঙ্গাবালী
প্রকাশ: Sunday, 11 October, 2026, 4:37 PM

রাঙ্গাবালীতে ছাত্রদল নেতাদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ‎

রাঙ্গাবালীতে ছাত্রদল নেতাদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ‎

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহান মাহমুদ সোহাগ ও ছোটবাইশদিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তাইফুর ইসলাম জাহিদের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
‎
‎রোববার (১১ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের গহিনখালী বাজার চৌরাস্তায় উপজেলা ছাত্রদলের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‎
‎মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আজিজ মাহমুদ। তিনি প্রকাশিত সংবাদকে মিথ্যা দাবি করে এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দায়ীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার জোর দাবি জানান।
‎
‎মানববন্ধনে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। এ সময় তাঁরা প্রকাশিত সংবাদের সত্যতা যাচাই এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
‎

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status