ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ৪ অক্টোবর ২০২৬ ● ১৯ আশ্বিন ১৪৩৩
বহদ্দারহাটে নকল ঘি উৎপাদন, প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা
মো. মোক্তার হোসেন বাবু
প্রকাশ: Sunday, 4 October, 2026, 6:10 PM

বহদ্দারহাটে নকল ঘি উৎপাদন, প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

বহদ্দারহাটে নকল ঘি উৎপাদন, প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

নগরের বহদ্দারহাটে বাজার তদারকি অভিযানে নকল ঘি উৎপাদনের অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই অভিযানে মূল্য তালিকা না রাখা ও ক্রয়-বিক্রয়ের ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করায় আরও তিন প্রতিষ্ঠানকে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে বহদ্দারহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নকল ঘি উৎপাদনের দায়ে এম আর কনজিউমারস প্রোডাক্টস নামের প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। অভিযানের সময় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভোক্তা অধিকারবিরোধী কর্মকাণ্ডের প্রমাণ পাওয়ায় এ জরিমানা করা হয়।

এ ছাড়া মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করার অপরাধে আরিফের ফল বিতানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অভিযোগে পারভিন ট্রেডার্স নামের একটি ডিমের দোকানকে ১০ হাজার টাকা এবং হোসেন এন্টারপ্রাইজ নামের এলপিজি সিলিন্ডার বিক্রয়কারী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রানা দেবনাথ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযানকালে ব্যবসায়ীদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে ব্যবসা পরিচালনা, পণ্যের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণের বিষয়ে সতর্ক করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status