ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬ ● ১৬ আশ্বিন ১৪৩৩
ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 1 October, 2026, 3:49 PM
সর্বশেষ আপডেট: Thursday, 1 October, 2026, 3:51 PM

ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন

ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন

ফেনীতে নদী খনন ও বাঁধ সংস্কারে দেড় হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ২টা ১০ মিনিটে পরশুরাম উপজেলার খেয়াঘাট মুহুরী ব্রিজ এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন’ প্রকল্পের ফলক উন্মোচন করেন সরকারপ্রধান।

ফলক উন্মোচনের পর সেখানে বৃক্ষরোপণ করেন তারেক রহমান। এরপর খালখনন কর্মসূচি উদ্বোধন করেন তিনি।

প্রতিবছর উজানের পাহাড়ি ঢল ও বন্যার পানিতে ফেনীর মুহুরী নদীর বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এতে ক্ষতিগ্রস্ত হয় এ এলাকার ঘর-বাড়ি, ফসলি জমি, রাস্তা-ঘাট ও বিভিন্ন স্থাপনা। দীর্ঘদিনের এ দুর্ভোগ থেকে ফেনীবাসীকে রক্ষায় প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

গত ১৬ জুন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ের প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়।

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, প্রকল্পের আওতায় প্রায় ৮৩ দশমিক ৫০ কিলোমিটার নদী ও জলাধার পুনঃখনন, প্রায় ৬৮ কিলোমিটার বাঁধ সংস্কার এবং নদীতীর সংরক্ষণ ও সেচ অবকাঠামো সংস্কারের কাজ করা হবে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদী লাগোয়া এলাকায় বন্যা ও ভাঙনের ক্ষয়ক্ষতি কমবে বলে জানান তারা।

ঢাকা থেকে সড়কপথে অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ফেনী-১ আসনের বিএনপির সংসদ সদস্য রফিকুল আলম মজনু।

এ সময় উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ভিপি জয়নাল আবদিন, ফেনী-৩ আসনের এমপি, পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পানিসম্পদ মন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, গৃহায়ন মন্ত্রী জাকারিয়া তাহের, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, সংসদ সদস্য রেহানা আক্তার রানুসহ জেলার নেতারা।

একদিনের সফরে নানাবাড়ির জেলা ফেনীতে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার কর্মসূচির মধ্যে রয়েছে—ফুলগাজী বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি, ফুলগাজী জেলা পরিষদ ডাক বাংলোর ছাদে বসানো সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম উদ্বোধন এবং বিকাল সাড়ে ৩টায় ফুলগাজী সরকারি পাইলট স্কুল মাঠে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ধর্মীয় নেতাদের সম্মানী প্রদান অনুষ্ঠানে যোগদান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status