|
ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত
নতুন সময় প্রতিবেদক
|
![]() ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের ‘বাণিজ্য সংগঠন-২’ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশ দেওয়া হয়। এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বেসিসের ২২ সেপ্টেম্বরের স্মারক নম্বর ১০৬৩৬/২৬-এর ভিত্তিতে গঠিত সহায়ক কমিটির কার্যক্রম সরকারের নির্দেশক্রমে স্থগিত করা হয়েছে। বেসিসের পরিচালনা সংক্রান্ত জটিলতার মধ্যে সংগঠনটির প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। প্রশাসকের কাজে সহায়তার জন্যই ২২ সেপ্টেম্বর স্মারকের মাধ্যমে সহায়ক কমিটি গঠন করা হয়েছিল। তবে নতুন প্রজ্ঞাপনে কমিটির কার্যক্রম স্থগিত করার সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। নির্দেশনার ফলে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কমিটিটি কোনো প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না। প্রজ্ঞাপনের অনুলিপি বেসিসের প্রশাসক, বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট অতিরিক্ত সচিব এবং বেসিসের হেড অব সার্ভিস জান্নাতুল ফেরদৌসসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
