ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২৯ ভাদ্র ১৪৩৩
আরবিএস বাস্তবায়ন ও নিয়ন্ত্রক প্রত্যাশা নিয়ে যমুনা ব্যাংকের কর্মশালা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 13 September, 2026, 7:03 PM

আরবিএস বাস্তবায়ন ও নিয়ন্ত্রক প্রত্যাশা নিয়ে যমুনা ব্যাংকের কর্মশালা

আরবিএস বাস্তবায়ন ও নিয়ন্ত্রক প্রত্যাশা নিয়ে যমুনা ব্যাংকের কর্মশালা

রিস্ক-বেইজড সুপারভিশন বা ঝুঁকিভিত্তিক তদারকি বাস্তবায়ন ও নিয়ন্ত্রক প্রত্যাশা নিয়ে যমুনা ব্যাংক পিএলসির উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) ঢাকার যমুনা ব্যাংক প্রশিক্ষণ একাডেমিতে ‘আরবিএস বাস্তবায়ন ও নিয়ন্ত্রক প্রত্যাশা’ শীর্ষক এ কর্মশালা আয়োজন করা হয়।

কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি পলিসি অ্যান্ড কো-অর্ডিনেশন বিভাগের পরিচালক আবদুর রব এবং যুগ্ম পরিচালক মো. নুরুল হুদা প্রশিক্ষণ পরিচালনা করেন। তাঁরা ঝুঁকিভিত্তিক তদারকির মূল কাঠামো, ব্যাংকিং খাতে এর কার্যকর বাস্তবায়ন এবং এ বিষয়ে নিয়ন্ত্রক সংস্থার প্রত্যাশা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

কর্মশালার উদ্বোধন করেন যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক, প্রধান ঝুঁকি কর্মকর্তা ও আরবিএস ফোকাল পয়েন্ট মো. শাহীদুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বক্তব্য দেন ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের প্রধান মো. প্রশান্ত সামির, যমুনা ব্যাংক প্রশিক্ষণ একাডেমির প্রধান মো. আফজাল হোসেন ও জ্যেষ্ঠ সহকারী ভাইস প্রেসিডেন্ট সাজিয়া আফরীন।

কর্মশালায় ব্যাংকের বিভিন্ন বিভাগের দায়িত্বশীল কর্মকর্তা ও ঊর্ধ্বতন শাখা প্রধানরা অংশ নেন। এতে ঝুঁকিভিত্তিক তদারকি কাঠামো সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা শক্তিশালী করা, নিয়ন্ত্রক চাহিদার সঙ্গে ব্যাংকের প্রস্তুতি সমন্বয় এবং কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি কর্মকর্তারা আরবিএস বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে মতামত ও অভিজ্ঞতা বিনিময় করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status