ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩
তিন বছর ধরে চারা রোপণ ও বিতরণ করে আসছেন শাহিন গাজী
* এবারও ৭ শতাধিক চারা রোপন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 8 September, 2026, 5:42 PM

তিন বছর ধরে  চারা রোপণ ও বিতরণ করে আসছেন শাহিন গাজী

তিন বছর ধরে চারা রোপণ ও বিতরণ করে আসছেন শাহিন গাজী

বর্ষা এলেই হাতে গাছের চারা তুলে নেন সাইফুদ্দিন শাহিন গাজী। পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মানুষের বাড়ির আঙিনায় গিয়ে রোপণ করেন ফলজ ও বনজ গাছ। শুধু রোপণই নয়, স্থানীয় মানুষের মধ্যেও বিতরণ করেন চারা। ব্যক্তিগত উদ্যোগে এ কাজ করে আসছেন টানা তিন বছর ধরে। এ বছরও তাঁর উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন এলাকায় ৭ শতাধিক ফলজ ও বনজ গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে।

‘বেশি বেশি ফলজ বৃক্ষ রোপণ করুন, পাখিদের খাবারের ব্যবস্থা করুন এবং শিশুদের পুষ্টির অভাব দূর করুন’ এই স্লোগান সামনে রেখে সম্প্রতি শংকরপাশা ইউনিয়নের বাদখালী, বাদুরা, বাইনখালী ও বাদখালী গ্রামের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের মধ্যে এসব চারা বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে চারা রোপণ করা হয়। বিতরণ ও রোপণ করা চারার মধ্যে রয়েছে জলপাই, আমড়া, আম, কাঁঠাল, পেয়ারা, নিম, মাল্টাসহ ১৩ প্রজাতির ফলজ ও বনজ গাছ।

কর্মসূচির উদ্যোক্তা সাইফুদ্দিন শাহিন গাজী মতিঝিল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ফলজ গাছ মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি পাখিসহ বিভিন্ন প্রাণীর খাবারের জোগানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সাইফুদ্দিন শাহিন গাজী বলেন, ‘তিন বছর ধরে ব্যক্তিগত উদ্যোগে প্রতি বর্ষা মৌসুমে বিভিন্ন এলাকায় গাছের চারা রোপণ ও বিতরণ করে আসছি। শুধু গাছ লাগালেই হবে না, লাগানো গাছের পরিচর্যা ও সংরক্ষণও করতে হবে। একটি গাছ বড় হলে তা মানুষের পাশাপাশি পাখি ও অন্যান্য প্রাণীরও উপকারে আসে।’

তিনি আরও বলেন, পরিবেশ রক্ষার পাশাপাশি মানুষের পুষ্টির চাহিদা পূরণে প্রত্যেকেরই বেশি বেশি ফলজ ও বনজ গাছ লাগানো উচিত। বাড়ির আঙিনা, শিক্ষাপ্রতিষ্ঠান ও খালি জায়গায় গাছ লাগানোর মাধ্যমে সবাই এ কাজে যুক্ত হতে পারেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও এ সময় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক কুসুমিয়া আক্তার, সংশ্লিষ্ট স্কুল কমিটির সহ-সভাপতি কাওসার আহমদসহ যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা ,সংশ্লিষ্ট স্কুল শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারাও উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status