ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩
ডামুড্যা কাইল্যারা বাজারে খাসজমিতে অবৈধ স্থাপনা নির্মাণে প্রতিরোধ করলেন ডামুড্যা সহকারী কমিশনার ভূমি
মোঃ আলমগীর হোসেন, শরীয়তপুর
প্রকাশ: Tuesday, 8 September, 2026, 4:47 PM

ডামুড্যা কাইল্যারা বাজারে খাসজমিতে অবৈধ স্থাপনা নির্মাণে প্রতিরোধ করলেন ডামুড্যা সহকারী কমিশনার ভূমি

ডামুড্যা কাইল্যারা বাজারে খাসজমিতে অবৈধ স্থাপনা নির্মাণে প্রতিরোধ করলেন ডামুড্যা সহকারী কমিশনার ভূমি

মঙ্গলবার (  ০৮ সেপ্টেম্বর )সকাল ১০.০০ টা হতে ১১.৩০  টা পর্যন্ত ডামুড্যা উপজেলার সিড্যা ইউনিয়নের কাইলারা বাজারের হাটের পেরিফেরিভুক্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসক, শরীয়তপুর মহোদয়ের নামে রেকর্ডভুক্ত ১ নং খাস খতিয়ানের তোহাবাজারের জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ প্রতিহত করার উদ্দেশ্যে অভিযান পরিচালনা করেন, ডামুড্যা উপজেলা সহকারী কমিশনার ভূমি,জনাব, মোঃ জাহিদুর রহমান। 

 এ সময় সরেজমিনে দেখা যায় যে, ১ নং খাস খতিয়ানভুক্ত তোহা বাজারের জমিতে অবৈধভাবে দোকান নির্মাণের উদ্দেশ্যে গাছ কাটা হয়েছে, গর্ত করে ইট বসানো হয়েছে এবং আরো ইট, সিমেন্ট ও কাঠের ফালি স্তূপীকৃত  করে রাখা হয়েছে। এসময় পার্শ্ববর্তী হাটের পেরিফেরিভুক্ত চান্দিনা ভিটির জমিতে নির্মিত একটি সেমিপাকা ঘরে স্তূপীকৃত বস্তুসমূহ জব্দ করে ঘরটি সিলগালা করা হয়। সিলগালা ঘরটির চাবি স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের জিম্মায় প্রদান করা হয়। খাসজমিতে অবৈধ স্থাপনা নির্মাণের সাথে জড়িত অপরাধীদের বিষয়ে অনুসন্ধানপূর্বক বিস্তারিত প্রতিবেদন দাখিলের জন্য সংশ্লিষ্ট ভূমি সহকারী কর্মকর্তা-কে নির্দেশ প্রদান করা হয়েছে।

উল্লেখ্য যে, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এর ধারা-১১ অনুসারে সরকারি কোনো ভূমি অবৈধ উপায়ে দখল বা উহাতে প্রবেশ বা কোনো স্থাপনা বা কাঠামো নির্মাণ অথবা কোনো স্থাপনা বা বৃক্ষ বা সীমানা চিহ্নের ক্ষতিসাধন দণ্ডনীয় অপরাধ যার জন্য অপরাধী অনধিক ০২ (দুই) বৎসর কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডনীয় হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status