ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩
বাঘাইছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা
রুপম চাকমা, বাঘাইছড়ি
প্রকাশ: Tuesday, 8 September, 2026, 1:11 PM

বাঘাইছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা

বাঘাইছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা

সাক্ষরতা ও মানবসম্পদ উন্নয়ন, সমৃদ্ধ হবে দেশ ও জাতি’—এই প্রত্যয়কে সামনে রেখে রাঙামাটির বাঘাইছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের মিনি সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন, বাঘাইছড়ির আয়োজনে এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, রাঙামাটি জেলার সহযোগিতায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মজুমদার, কাচালং সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামাল হোসেন মীর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম জাবেদ, জামায়াতে ইসলামীর উপজেলা আমির কবির আহম্মদ, কাচালং সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন প্রমুখ।

বাঘাইছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্র সেন চাকমার সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা সঞ্চয়ন চাকমা।

সভায় বক্তারা বলেন, একটি শিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে সাক্ষরতার হার বাড়ানোর পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন জরুরি। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষার আওতায় এনে তাদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব।

আলোচনা সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ বাঘাইছড়ি প্রেস ক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status