|
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই
নতুন সময় প্রতিবেদক
|
![]() ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই ইসি সচিব বলেন, নির্বাচন কমিশন বর্তমানে দুটি নির্বাচন নিয়ে কাজ করছে। এর একটি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওই আসনটি শূন্য হয়েছে। নির্বাচন কমিশন এ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। তবে তফসিল ঘোষণার বিষয়ে তিনি বলেন, এটি তার ধারণা এবং বিষয়টি নিশ্চিত ধরে নেওয়ার অনুরোধ করেন। তার ধারণা অনুযায়ী, চলতি সপ্তাহেই ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল দেওয়া হতে পারে। আখতার আহমেদ বলেন, ‘আমরা আগামীতে দুটো নির্বাচন নিয়ে কাজ করছি। একটা হচ্ছে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন; যেখানে মহামান্য রাষ্ট্রপতি উনার রাষ্ট্রপতি পদে দায়িত্ব নেওয়ার পরে ঠাকুরগাঁও আসনটা শূন্য হয়েছে। এবং আমরা সেটা নির্বাচন করবো। নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের প্রস্তুতি নেওয়া হয়েছে, নিচ্ছি।’ এর আগে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার রবিবার বলেছিলেন, ‘এই নির্বাচনের জন্য আমরা প্রস্তুত। সেটার আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংয়ের প্রস্তুতি নিচ্ছি। আশা রাখি, অল্প কিছুদিনের মধ্যেই আমরা সিডিউলটা ডিক্লেয়ার করতে পারবো। নির্বাচন পূজা, পরীক্ষা ইত্যাদি বিবেচনায় নিয়ে তারিখ নির্ধারণ করা হবে।’ গত ২১ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের দিন থেকে ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
