ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬ ১৮ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ মন্ত্রী মঈন খানের?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 2 September, 2026, 9:13 PM

বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ মন্ত্রী মঈন খানের?

বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ মন্ত্রী মঈন খানের?

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, পারস্পরিক স্বার্থ, সহযোগিতা ও জনগণের কল্যাণকে ভিত্তি করে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার এবং সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারিত হবে।

মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই সাক্ষাৎ করেন হাইকমিশনার। এ সময় তিনি বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা জানান এবং নতুন দায়িত্ব গ্রহণ করায় মন্ত্রীকে অভিনন্দন জানিয়ে তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার প্রশংসা করেন।

বৈঠকে মন্ত্রী ড. মঈন খান দুই দেশের জনগণের ঐতিহাসিক ও ঘনিষ্ঠ সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ, বিশেষ করে মুক্তবাণিজ্যের সম্ভাবনা কাজে লাগাতে হবে। পিপল-টু-পিপল যোগাযোগ বাড়িয়ে সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার কথাও বলেন তিনি।

হাইকমিশনার দীনেশ ত্রিবেদী স্থানীয় সরকার খাতে দক্ষতা উন্নয়নে ভারতের আগ্রহের কথা জানান। তিনি বলেন, হায়দ্রাবাদের প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের স্থানীয় সরকারের কর্মকর্তাদের প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করা যেতে পারে।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। চলতি অর্থবছরের মধ্যে স্থানীয় সরকারের পাঁচ স্তরের নির্বাচন সম্পন্ন হবে। তিনি আরও বলেন, ভারত সরকার বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ার অভিজ্ঞতা নিতে আগ্রহী এবং আলোচনা সাপেক্ষে পর্যবেক্ষক পাঠাতে চায়। বিষয়টি নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করা হবে।

বৈঠকে স্থানীয় সরকার সচিব মোঃ শহীদুল হাসান এবং ভারতের ডেপুটি হাইকমিশনার পাওয়ানকুমার তুলশিদাস বাধেসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status