|
দৌলতপুরে প্রায় নয় লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস
কাউছার মিয়া, দৌলতপুর
|
![]() দৌলতপুরে প্রায় নয় লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস অভিযানকালে ২২৭টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ ৮ হাজার টাকা। অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা জনাবা সুরাইয়া আক্তার তন্নী। অভিযানে সার্বিক সহায়তা প্রদান করেন দৌলতপুর থানা পুলিশের সদস্যবৃন্দ এবং উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। পরবর্তীতে জব্দকৃত সকল অবৈধ চায়না দুয়ারি জাল উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি কর্মকর্তা, পুলিশ সদস্যবৃন্দ ও স্থানীয় জনগণের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় উপজেলা মৎস্য অফিসার সুরাইয়া আক্তার তন্নী বলেন-দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিতকরণ, মাছের প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণ এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ ও অবৈধ মৎস্য আহরণ সরঞ্জামের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
জনগোষ্ঠীকে উপেক্ষিত রেখে লিগ্যাল এইডের সুফল নিশ্চিত করা সম্ভব নয় সাতক্ষীরার : সিনিয়র জেলা ও দায়রা জজ
বাকৃবিতে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল
বাসচাপায় নারী শ্রমিক নিহত, ক্ষোভে মহাসড়কে বাসে আগুন
মাদারগঞ্জে কিশোরী রূপসী হত্যাকান্ডে প্রেমিক জিহাদ গ্রেফতার, আদালতে হত্যার স্বীকারোক্তি
