ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১ সেপ্টেম্বর ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩
সোনারগাঁয়ে চৈতী কম্পোজিটকে ৭৫ লাখ টাকা জরিমানা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 1 September, 2026, 12:01 PM

সোনারগাঁয়ে চৈতী কম্পোজিটকে ৭৫ লাখ টাকা জরিমানা

সোনারগাঁয়ে চৈতী কম্পোজিটকে ৭৫ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার ছোট শীলমন্দী এলাকায় অবস্থিত চৈতী কম্পোজিট লিমিটেডকে পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের দায়ে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং।

সোমবার (৩১ আগস্ট) পরিবেশ অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ জুন পরিবেশ অধিদপ্তরের ঢাকা নমুনা সংগ্রহকারী দলের মাধ্যমে চৈতী কম্পোজিটে সরেজমিন পরিদর্শন করা হয়। এসময় কারখানার প্রতিনিধির উপস্থিতিতে ইটিপির নির্গমনস্থল থেকে তরল বর্জ্যের নমুনা সংগ্রহ করা হয়। পরে নমুনাগুলো পরিবেশ অধিদপ্তরের ঢাকা গবেষণাগারে পরীক্ষা করা হয়।

পরীক্ষায় তরল বর্জ্যে জৈব অক্সিজেন চাহিদা (বিওডি) ৭৬ মিলিগ্রাম/লিটার, রাসায়নিক অক্সিজেন চাহিদা (সিওডি) ৪২৯ মিলিগ্রাম/লিটার, মোট স্থগিত কঠিন পদার্থ (টিএসএস) ১৩৯ মিলিগ্রাম/লিটার, পিএইচ ৯ দশমিক ১৬ এবং রঙের মাত্রা ৫৩৩ পিটি-কো পাওয়া যায়।

সোনারগাঁয়ে চৈতী কম্পোজিটকে ৭৫ লাখ টাকা জরিমানা

সোনারগাঁয়ে চৈতী কম্পোজিটকে ৭৫ লাখ টাকা জরিমানা

পরিবেশ অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব মান পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩ অনুযায়ী নির্ধারিত গ্রহণযোগ্য মাত্রার বাইরে। ফলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ প্রমাণিত হয়।

পরবর্তীতে প্রাপ্ত তথ্য-উপাত্ত ও সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনা করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ধারা ৭ অনুযায়ী পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের জন্য ক্ষয়ক্ষতি নিরূপণ করা হয়। চৈতী কম্পোজিট লিমিটেডের বিরুদ্ধে ৭৫ লাখ ৪ হাজার টাকা পরিবেশগত ক্ষতিপূরণ ধার্য করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status