|
দীঘিনালায় ২৮ পিস ইয়াবাসহ যুবক আটক
মোঃ লোকমান হোসেন, দীঘিনালা
|
![]() দীঘিনালায় ২৮ পিস ইয়াবাসহ যুবক আটক পুলিশ জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বোয়ালখালী চৌমুহনী এলাকার চন্দন শীলের সেলুনের সামনে অভিযান চালানো হয়। এ সময় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ একজনকে আটক অবস্থায় দেখতে পায়। পরে তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়। আটক শুক্কুর আলীকে তল্লাশি করে তার পরনের জিন্স প্যান্টের পকেট থেকে কালো পলিথিনে মোড়ানো ২৮ পিস কথিত ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের। উদ্ধার করা মাদকের ওজন ২ দশমিক ৮ গ্রাম। দীঘিনালা থানার এসআই মো. নাজমুল হাসান মোল্লার নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান চলছে। ইয়াবাসহ একজনকে আটক করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ডি-ফ্যাব ১৫১ সদস্য কেন্দ্রীয় কমিটি ঘোষণা : আসাদুল্লাহ মিয়া সভাপতি নাজমুল হুদা মহাসচিব মনোনীত
ভালো ফলের ধারাবাহিকতায় নতুন পরিকল্পনা, পাচুয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
সোনারগাঁয়ে জায়গা-জমি বিরোধের সংবাদে নাম জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন
কদমতলী থানা প্রেসক্লাব,ঢাকার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
