|
মাদারগঞ্জে সেচপাম্প ঘর থেকে নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার
আশিকুর রহমান, মাদারগঞ্জ
|
![]() মাদারগঞ্জে সেচপাম্প ঘর থেকে নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার নিহত রুপসী আক্তার ওই এলাকার ছাইরউদ্দিনের মেয়ে। স্থানীয়রা জানান, শুক্রবার সকালে এক কৃষক জমিতে সার বুনতে গিয়ে আব্দুল হান্নানের মোটরচালিত সেচপাম্প ঘরের ভেতর এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহটি রুপসী আক্তারের বলে শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। স্থানীয় বাসিন্দা আব্দুর রশিদ বলেন, ‘সকালে জানতে পারি সেচপাম্প ঘরের ভেতর এক নারীর মরদেহ পড়ে আছে। কয়েকজনের সঙ্গে সেখানে গিয়ে দেখি মরদেহটি পড়ে রয়েছে। পরে কয়েকজন তাকে রুপসী হিসেবে শনাক্ত করেন। বিষয়টি থানায় জানালে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।’ ![]() মাদারগঞ্জে সেচপাম্প ঘর থেকে নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার তিনি বলেন, ‘ভেবেছিলাম রাগ করে হয়তো কোনো আত্মীয়ের বাড়িতে গেছে, পরে ফিরে আসবে। সকালে জানতে পারি সেচপাম্প ঘরে আমার মেয়ের মরদেহ পড়ে আছে। খবরটি শোনার পর আমার পায়ের নিচে মাটি সরে গেছে।’ ঘটনাস্থল পরিদর্শন করেন মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোস্তাফিজুর রহমান ভূঞা, মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাশিষ রায়সহ পুলিশের একটি দল। মাদারগঞ্জ সার্কেলের এএসপি মোস্তাফিজুর রহমান ভূঞা বলেন, ‘চরপাকেরদহ ইউনিয়নের ঘোনাপাড়া এলাকার একটি মোটরচালিত সেচপাম্প ঘর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’ এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের পক্ষ থেকে ঘটনাটি তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ডি-ফ্যাব ১৫১ সদস্য কেন্দ্রীয় কমিটি ঘোষণা : আসাদুল্লাহ মিয়া সভাপতি নাজমুল হুদা মহাসচিব মনোনীত
ভালো ফলের ধারাবাহিকতায় নতুন পরিকল্পনা, পাচুয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
সোনারগাঁয়ে জায়গা-জমি বিরোধের সংবাদে নাম জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন
কদমতলী থানা প্রেসক্লাব,ঢাকার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
