ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬ ১২ ভাদ্র ১৪৩৩
খাগড়াছড়িতে ৪০ পিস ইয়াবাসহ বেলাল হোসেন রনি আটক
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
প্রকাশ: Thursday, 27 August, 2026, 12:45 PM

খাগড়াছড়িতে ৪০ পিস ইয়াবাসহ বেলাল হোসেন রনি আটক

খাগড়াছড়িতে ৪০ পিস ইয়াবাসহ বেলাল হোসেন রনি আটক

খাগড়াছড়ি সদর উপজেলার কদমতলী এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বেলাল হোসেন রনি (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (২৬ আগস্ট ২৬) খাগড়াছড়ি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে সদর থানাধীন কদমতলী এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মঙ্গল মিয়ার ছেলে বেলাল হোসেন রনিকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, আটক বেলাল হোসেন রনির বিরুদ্ধে মাদক সংরক্ষণের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status