|
ধুনটে বাসি মাছের তরকারি খেয়ে গৃহবধূর মৃত্যু, মেয়ে আশঙ্কাজনক
নতুন সময় প্রতিনিধি
|
![]() ধুনটে বাসি মাছের তরকারি খেয়ে গৃহবধূর মৃত্যু, মেয়ে আশঙ্কাজনক সোমবার (২৫ আগস্ট) রাত ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহীনুরের মৃত্যু হয়। তিনি ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের মরিচতলা গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী। পরিবার সূত্রে জানা যায়, শনিবার রাতে পাঙাশ মাছের তরকারি খাওয়ার পর অবশিষ্ট তরকারি রেখে দেওয়া হয়। পরদিন সকালে ওই বাসি তরকারি দিয়ে ভাত খাওয়ার প্রায় এক ঘণ্টা পর চারজনই অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
