ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬ ১২ ভাদ্র ১৪৩৩
চাঁদপুরে মেঘনা নদীতে চাঁদাবাজির অভিযোগে দুইজন আটক
মোঃ আরিফুল ইসলাম
প্রকাশ: Thursday, 27 August, 2026, 12:34 PM

চাঁদপুরে মেঘনা নদীতে চাঁদাবাজির অভিযোগে দুইজন আটক

চাঁদপুরে মেঘনা নদীতে চাঁদাবাজির অভিযোগে দুইজন আটক

চাঁদপুরে মেঘনা নদীর শাখা নদীতে শ্রমিকদের ভয়-ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগে দুইজনকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় চাঁদা হিসেবে উত্তোলন করা ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে আরও একজন অজ্ঞাত ব্যক্তি পালিয়ে যায়।

বুধবার (২৬ আগস্ট) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পারে আলুর বাজার নৌ পুলিশ ফাঁড়ি। খবর পেয়ে এসআই রেদওয়ান আহমেদ সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে চাঁদপুরের ১১ নং ইব্রাহিমপুর ইউনিয়নের ঈদগা বাজার সংলগ্ন মেঘনা নদীর শাখা নদীতে অভিযান পরিচালনা করেন।

আলুর বাজারনৌ পুলিশ ইনচার্জ পঙ্কজ কুমার দেব শর্মাআলুর বাজারনৌ পুলিশ ইনচার্জ পঙ্কজ কুমার দেব শর্মা জানায়, সকাল ১০টা ৩৫ মিনিটের দিকে ঘটনাস্থল থেকে চাঁদাবাজির অভিযোগে দুইজনকে আটক করা হয়। তারা হলেন—মোহাম্মদ কবির হোসেন (২৪) ও মোহাম্মদ মোখলেস গাজী (৩৩)। তাদের উভয়ের ঠিকানা ঈদগা বাজার, ১১ নং ইব্রাহিমপুর ইউনিয়ন, চাঁদপুর।

তিনি আরো জানান, আটক ব্যক্তিরা স্টিলের ট্রলার ব্যবহার করে লেবার বডি থেকে বিভিন্ন ধরনের ভয়-ভীতি প্রদর্শনের মাধ্যমে চাঁদা আদায় করছিলেন। অভিযানের সময় স্টিলের বডিতে চাঁদা হিসেবে উত্তোলন করা ৭০০ টাকা পাওয়া যায়।

এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনের সংশোধনী ২০২৪-এর ৪(১)/৫ ধারায় মামলা রুজু করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

পুলিশের অভিযানের সময় আরও একজন অজ্ঞাত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানা গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status