ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১২ আগস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩
ঢাকা ইপিজেড-এ সৌর বিদ্যুৎ প্রকল্পের যাত্রা শুরু করলো গুনজে ইউনাইটেড
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 11 August, 2026, 5:55 PM

ঢাকা ইপিজেড-এ সৌর বিদ্যুৎ প্রকল্পের যাত্রা শুরু করলো গুনজে ইউনাইটেড

ঢাকা ইপিজেড-এ সৌর বিদ্যুৎ প্রকল্পের যাত্রা শুরু করলো গুনজে ইউনাইটেড

সাভারস্থ ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড) অবস্থিত নিজস্ব কারখানায় ৪২৪ কিলোওয়াট পিক (kWp) ক্ষমতার রুফটপ সোলার পিভি প্রকল্পের উদ্বোধন করেছে গুনজে ইউনাইটেড লিমিটেড। গুনজে ইউনাইটেড লিমিটেড হল ইউনাইটেড গ্রুপ ও জাপানের গুনজে করপোরেশনের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান। বাংলাদেশে শিল্প খাতে টেকসই ও পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের প্রসারে এই রুফটপ সোলার প্রকল্পটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

মঙ্গলবার (১১ আগস্ট) ডিইপিজেডে গুঞ্জ্যে ইউনাইটেড লিমিটেড - এর কারখানা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির শুভ উদ্বোধন ও কমিশনিং সম্পন্ন হয়। এসময় দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়।

মোট ৭২২টি উচ্চক্ষমতাসম্পন্ন সোলার প্যানেল নিয়ে গঠিত এই রুফটপ সোলার প্রকল্পটি এখন পুরোদমে সচল রয়েছে এবং প্রয়োজনীয় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন করছে। বিদ্যুৎ উৎসের ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব শিল্প পরিবেশ গড়ে তুলতে গুনজে ইউনাইটেড এর যে দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে তা আরও এক ধাপ এগিয়ে গেল।

অনুষ্ঠানে ইউনাইটেড গ্রুপের পরিচালক খন্দকার জায়েদ আহসান, ইউনাইটেড গ্রুপের গ্রুপ এক্সিকিউটিভ ডিরেক্টর খন্দকার সাইদুল ইসলাম এবং গুনজে ইউনাইটেড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিতোশি মোরি উপস্থিত ছিলেন।

শিল্পপ্রতিষ্ঠানের অব্যবহৃত ছাদকে কাজে লাগিয়ে কীভাবে কার্যকরভাবে নবায়নযোগ্য শক্তি উৎপাদন করা যায়, গুনজে ইউনাইটেড লিমিটেড – এর এই উদ্যোগ তার একটি চমৎকার দৃষ্টান্ত। বাংলাদেশের শিল্পখাতে গ্রিন এনার্জি বা পরিবেশবান্ধব বিদ্যুৎ ব্যবহারের রূপান্তরকে এই ধরনের প্রকল্প আরও ত্বরান্বিত করবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status