ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
কিশোরগঞ্জে মৎস্য খামার থেকে সাবেক পুলিশ সদস্যের লাশ উদ্ধার
এম এ আজিজ
প্রকাশ: Saturday, 8 August, 2026, 10:56 AM

কিশোরগঞ্জে মৎস্য খামার থেকে সাবেক পুলিশ সদস্যের  লাশ উদ্ধার

কিশোরগঞ্জে মৎস্য খামার থেকে সাবেক পুলিশ সদস্যের লাশ উদ্ধার

কিশোরগঞ্জ সদরের লক্ষীগঞ্জ বেরুয়াইল গ্রাম এলাকায় একটি মৎস্য খামার থেকে অনিক মিয়া (৩৫) নামে সাবেক এক পুলিশ সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত অনিক মিয়া একই এলাকার সিরাজ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন আগে অনিক মিয়া পুলিশের চাকরি ছেড়ে নিজ গ্রামে ফিরে মাছ চাষ শুরু করেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার দুপুরে তিনি মৎস্য খামারের পাশ থেকে গরুর জন্য ঘাস কাটতে যান। তবে সন্ধ্যা পেরিয়ে রাত হলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খামারে গিয়ে গরুর জন্য কাটা ঘাস এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে আশপাশে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে স্থানীয়দের সহযোগিতায় মৎস্য খামারের ফিসারিতে খোঁজ চালানো হয়। একপর্যায়ে পানিতে ডুবে থাকা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

কিশোরগঞ্জে মৎস্য খামার থেকে সাবেক পুলিশ সদস্যের  লাশ উদ্ধার

কিশোরগঞ্জে মৎস্য খামার থেকে সাবেক পুলিশ সদস্যের লাশ উদ্ধার

কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status