ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
সাজা পরোয়ানাভুক্ত ০১ জন আসামী গ্রেফতার
চাই সুই উ মারমা, রাঙ্গামাটি
প্রকাশ: Saturday, 8 August, 2026, 11:21 AM

সাজা পরোয়ানাভুক্ত ০১ জন আসামী গ্রেফতার

সাজা পরোয়ানাভুক্ত ০১ জন আসামী গ্রেফতার

আজ ০৭ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দে রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর দিকনির্দেশনায় লংগদু থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জাকারিয়া-এর নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে রাত আনুমানিক ২০:৩০ ঘটিকায় লংগদু থানাধীন ০৬নং মাইনীমুখ ইউনিয়নের ০১নং ওয়ার্ডস্থ বাইট্টাপাড়া এলাকা থেকে ০১ (এক) বছর সাজাপ্রাপ্ত এবং ২,০০,০০০/- (দুই লাখ) টাকা জরিমানার সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামী মোঃ শাহ আলম (৫৫), পিতা- মৃত আলী আহম্মদ, সাং- বাইট্টাপাড়া, ০১নং ওয়ার্ড, ০৬নং মাইনীমুখ ইউনিয়ন, থানা- লংগদু, জেলা- রাঙ্গামাটিকে গ্রেফতার করা হয়।

অফিসার ইনচার্জের নির্দেশে এএসআই (নিঃ) সুমন মিয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং আগামী ০৮ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

রাঙ্গামাটি জেলা পুলিশ পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত রেখেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status