|
প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার উপহার দিল বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
|
![]() প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার উপহার দিল বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন শুক্রবার (৭ আগস্ট ২৬) সকাল ৯টায় উপজেলার ১নং মেরুং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর রশিদনগর এলাকায় প্রতিবন্ধী শিশু মোহাম্মদ শামিম (পিতা: আব্দুল কাইয়ুম, মাতা: শরিফা বেগম)-এর হাতে হুইলচেয়ারটি তুলে দেওয়া হয়। জানা যায়, দরিদ্র পরিবারের সন্তান শামিম দীর্ঘদিন ধরে শারীরিক প্রতিবন্ধকতার কারণে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছিল না। বিষয়টি জানতে পেরে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি জেলার দীঘিনালা জোন মানবিক সহায়তার অংশ হিসেবে তাকে একটি হুইলচেয়ার প্রদান করে। হুইলচেয়ারটি পেয়ে শামিম ও তার পরিবারের সদস্যদের মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। এ সময় শামিমের মা শরিফা বেগম আবেগাপ্লুত হয়ে বলেন, “আমাদের সামর্থ্য ছিল না ছেলের জন্য একটি হুইলচেয়ার কেনার। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের পাশে দাঁড়িয়ে যে সহায়তা করেছে, তার জন্য আমরা চিরকৃতজ্ঞ।” স্থানীয়রা বাংলাদেশ সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে সেনাবাহিনী নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার প্রদান তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
