|
উল্টো পথে ভ্যান, জৈনা বাজারে প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে আহত শিক্ষার্থী
নতুন সময় প্রতিনিধি
|
![]() উল্টো পথে ভ্যান, জৈনা বাজারে প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে আহত শিক্ষার্থী পুলিশ, প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমির মাওনা শাখার শিক্ষার্থীদের বহনকারী ভ্যানটি শিশুতোষ বিদ্যাঘরের সামনে থেকে দুই শিক্ষার্থী নিয়ে জৈনা বাজার ইউ-টার্নের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার সময় ভ্যানে দুই শিক্ষার্থীর পাশাপাশি একজন অভিভাবকও ছিলেন। ভ্যানচালক শফিক জানান, সংঘর্ষে নবম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম আহত হয়। তার হাতে কাঁচের আঘাত লাগে। স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে বাড়িতে পাঠানো হয়। পরে অন্য শিক্ষার্থীদেরও নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া হয়। অন্যদিকে প্রাইভেটকারের চালক নাহিদুল ইসলাম বাবুর দাবি, তিনি ঢাকা থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন। জৈনা বাজার ইউ-টার্নের কাছে পৌঁছানোর পর হঠাৎ উল্টো দিক থেকে ভ্যানটি চলে আসায় দুর্ঘটনা এড়ানোর সুযোগ পাননি। বাম পাশে একটি ট্রাক থাকায় গাড়ি সরানোও সম্ভব হয়নি। এতে প্রাইভেটকারটির সামনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ![]() উল্টো পথে ভ্যান, জৈনা বাজারে প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে আহত শিক্ষার্থী মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শামীম জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে, শিক্ষার্থীবাহী ভ্যানটি উল্টো পথে চলছিল। এতে প্রাইভেটকারটির ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। তবে উভয় পক্ষ সমঝোতায় পৌঁছালে বিষয়টি সে অনুযায়ী নিষ্পত্তি করা হবে। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মহাসড়কে ট্রাফিক আইন মেনে চলার জন্য চালকদের প্রতি আহ্বান জানান তিনি। এদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, জৈনা বাজার ইউ-টার্ন এলাকায় দীর্ঘদিন ধরে উল্টোপথে যান চলাচল, অনিয়ন্ত্রিত ইউ-টার্ন এবং অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়েই চলেছে। তারা দ্রুত সেখানে স্থায়ী ট্রাফিক ব্যবস্থাপনা, নিয়মিত পুলিশি নজরদারি এবং কঠোর আইন প্রয়োগের দাবি জানান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
